advertisement

North 24 Parganas News: গঙ্গায় তলিয়ে যাওয়ার পর কেটেছে ৩৬ ঘণ্টা! এখনও মেলেনি ভাটপাড়ার ৪ জনের খোঁজ, দিনভর ঘাটেই অপেক্ষায় পরিজনেরা

Last Updated:

North 24 Parganas News: দোলের দিন গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার চারজন। এরপর দেখতে দেখতে ৩৬ ঘণ্টা কেটে গেলেও মেলেনি তাঁদের খোঁজ। গঙ্গার ঘাটেই অপেক্ষায় পরিজনেরা।

+
গঙ্গায়

গঙ্গায় খোঁজ চালানো হচ্ছে

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ ভাটপাড়ায় গঙ্গায় নিখোঁজ চারজন, ৩৬ ঘণ্টা পরেও মেলেনি কোনও খোঁজ। দেহ খুঁজতে জোর তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ। দোলের দিন উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ওই চারজনের এখনও কোন খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে। ঘটনার পর ৩৬ ঘণ্টা অতিক্রান্ত হলেও উদ্ধার করা যায়নি তাঁদের দেহ। এনডিআরএফের বিশেষ দল গঙ্গার বিস্তীর্ণ এলাকা জুড়ে তল্লাশি চালালেও এখনও পর্যন্ত কোন সাফল্য মেলেনি।
মঙ্গলবার বিকেলে দোল খেলা শেষে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মাদ্রাল গভর্নমেন্ট কলোনির বাসিন্দা দুই যুবক ও তাঁদের এক বোন ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নামেন। সেই সময় আচমকাই তিনজনই গঙ্গার জলে তলিয়ে যেতে থাকেন। তাঁদের বাঁচাতে এগিয়ে আসে এক স্থানীয় কিশোর। কিন্তু উদ্ধার করতে গিয়ে সেও গঙ্গার স্রোতে জলে তলিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ ভোটের আগে জেলায় অ্যাকশন মোডে বিশাল কেন্দ্রীয় বাহিনী! নজরে ভুটান সীমান্তের স্পর্শকাতর এলাকা, শুরু রুট মার্চ
নিখোঁজদের মধ্যে রয়েছেন দুই ভাই সৈকত নন্দী (৩২) ও সৌরভ নন্দী (২৭) এবং দীপশিখা দাস (২০)। এছাড়াও তাঁদের বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়েছে স্থানীয় কিশোর সৌরভ সরকার। তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায়। প্রথমে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করলেও কোনও সন্ধান না মেলায় পরে এনডিআরএফের বিশেষ দল নামানো হয়। এদিনও গঙ্গার বিস্তীর্ণ এলাকায় জোর তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, গঙ্গায় স্রোত বেশি থাকায় দেহগুলি অনেক দূর পর্যন্ত ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই ব্যারাকপুর ও তার পরবর্তী গঙ্গার বিভিন্ন ঘাট এলাকাতেও নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে, প্রিয়জনদের কোনও খোঁজ না মেলায় শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সারাদিন রাত ধরে গঙ্গার ঘাটেই অপেক্ষা করছেন তাঁরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যতক্ষণ না দেহের সন্ধান মিলছে ততক্ষণ নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: গঙ্গায় তলিয়ে যাওয়ার পর কেটেছে ৩৬ ঘণ্টা! এখনও মেলেনি ভাটপাড়ার ৪ জনের খোঁজ, দিনভর ঘাটেই অপেক্ষায় পরিজনেরা
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement