advertisement

Madhyamgram News: মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, অনেককে বাঁচিয়ে নিজেই বার্নওয়ার্ডে লড়ছেন 'হিরো' প্রীতম! ঘটনা শুনলে চমকে যাবেন

Last Updated:

Madhyamgram News: মধ্যমগ্রামের আগুনে রীতিমতো হিরোর ভূমিকায় এগিয়ে এসেছিলেন প্রীতম ঘোষ। বর্তমানে তিনি ভর্তি হাসপাতালে।

হিরো
হিরো
মধ্যমগ্রাম, রুদ্র নারায়ণ রায়: আগুনের লেলিহান শিখার মাঝেও প্রাণ বাঁচাতে ঝাঁপ, এখন বার্ন ইউনিটের আইসিইউতে মধ্যমগ্রামের অগ্নিকাণ্ডে মানুষের প্রাণ বাঁচিয়ে অন্যতম হিরো। মধ্যমগ্রামে দুদিন আগে ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে যাওয়ার ঘটনায় প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনিই। অন্যদের বাঁচাতে গিয়ে নিজেই গুরুতরভাবে দগ্ধ হয়ে এখন হাসপাতালে বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও সহানুভূতির সুর শোনা যাচ্ছে। আহত যুবকের নাম প্রীতম ঘোষ।
তিনি মধ্যমগ্রামের দেবীগড় এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, দু’দিন আগে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় চারিদিকে আগুনের লেলিহান শিখা, চিৎকার-চেঁচামেচির মধ্যে মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে যান প্রীতম। নিজের জীবনের ঝুঁকি নিয়েই আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে শুরু করেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে ছুটোছুটি করছিলেন। সেই পরিস্থিতিতে নিজেকে সামলাতে না পেরে অন্যদের বাঁচাতে আগুনের মাঝেই ঝাঁপিয়ে পড়েন প্রীতম।
advertisement
advertisement
আগুনের তীব্র উত্তাপে তাঁর শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। কিন্তু সেই সময়েও মানুষের প্রাণ বাঁচানোই ছিল তাঁর মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দাদের কথায়, ঘটনাস্থলটি ছিল প্রীতম ও তাঁর বন্ধুদের আড্ডার জায়গা এবং নিত্য যাতায়াতের পথ। চেনা-পরিচিত মানুষদের বিপদের মুখে দেখে তিনি নিজেকে দূরে রাখতে পারেননি।
advertisement
প্রসঙ্গত, ওই অগ্নিকাণ্ডে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এবং ঘটনায় একজনের মৃত্যুও হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রীতম ঘোষ। চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসা চলছে। পাশাপাশি এই সাহসী ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করছে মধ্যমগ্রামবাসী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Madhyamgram News: মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, অনেককে বাঁচিয়ে নিজেই বার্নওয়ার্ডে লড়ছেন 'হিরো' প্রীতম! ঘটনা শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement