Madan Mitra: ভোটের ময়দানে নামলেন 'কালারফুল' মদন মিত্র, প্রচারের শুরুতেই গেলেন কোথায়? বিরাট চমক
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Raima Chakraborty
Last Updated:
Madan Mitra: ভোটের কালারফুল প্রচারে হেভিওয়েট 'কালারফুল বয়' মদন মিত্র। প্রচারের শুরুতেই দিলেন চমক।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: স্টাইলিস্ট ও ‘কালারফুল বয়’ হিসেবেই পরিচিত কামারহাটির বিদায়ী বিধায়ক মদন মিত্র। তাঁর নিজস্ব ভঙ্গি ও জনসংযোগের ধরন বরাবরই নজর কেড়েছে। এমনকী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছ থেকেও এ নিয়ে প্রশংসা পেয়েছেন তিনি।
এবারের বিধানসভা নির্বাচনের প্রচারেও প্রতিদিন নতুন নতুন রূপে ধরা দিচ্ছেন এই হেভিওয়েট প্রার্থী। সকাল শুরু করছেন ভক্তিভরে পুজো দিয়ে। মা ভবতারিণী-র আরতি ও মন্ত্রোচ্চারণ করে তবেই বের হচ্ছেন প্রচারে। তাঁর ঘরের বারান্দা থেকেই দেখা যায় দক্ষিণেশ্বর কালী মন্দির, ফলে আধ্যাত্মিক আবহেই দিন শুরু করছেন তিনি।
আরও পড়ুন: শঙ্কর বনাম গৌতম হেভিওয়েট লড়াইয়ে তপ্ত শিলিগুড়ি, ভোট ময়দানে দুই প্রার্থী কী বললেন একে অপরকে নিয়ে?
এরপর এলাকায় জনসংযোগ, মিটিং-মিছিল, দেওয়াল লেখা সব মিলিয়ে জোরকদমে চলছে প্রচার। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে ভোটের আবেদন জানাচ্ছেন মদন মিত্র। তাঁর দাবি, এলাকার উন্নয়নে বহু কাজ হয়েছে, তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে, যা জয়ী হলে সম্পূর্ণ করবেন। অন্যদিকে, বিরোধীদের তুলনায় নিজের এলাকায় অনেকটাই এগিয়ে রয়েছেন বলেই দাবি তৃণমূল শিবিরের। প্রার্থীর জয় নিশ্চিত করতে কর্মীরাও জোরদার প্রচারে নেমেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বিজেপির দিল্লি অফিস থেকে BLA-দের কাছে ফোন আসছে, বলছে টাকা দেব’! ভোটপ্রচারের শুরুতেই বড় রহস্যফাঁস অভিষেকের
ভক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব রঙিন স্টাইলের উপর ভর করেই এবারের ভোটযুদ্ধে জয়ের আশা দেখছেন ‘ও লাভলী’ খ্যাত কালারফুল বয় তৃণমূলের কামারহাটির এই হেভিওয়েট প্রার্থী মদন মিত্র। এলাকার তৃণমূল সমর্থক থেকে সাধারণ মানুষজন তৃণমূল প্রার্থীর এই প্রচারে পা মিলাচ্ছেন সকলেই। স্থানীয় মানুষদের কথায়, জনপ্রিয়তাই মদন মিত্রকে ভোট ময়দানে অনেকটাই এগিয়ে রেখেছে।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 24, 2026 5:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Madan Mitra: ভোটের ময়দানে নামলেন 'কালারফুল' মদন মিত্র, প্রচারের শুরুতেই গেলেন কোথায়? বিরাট চমক









