Crime News: হিঙ্গলগঞ্জে নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন! রহস্য ঘনীভূত
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Crime News: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের আমবেড়িয়া এলাকায় এক নাবালিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতা সীমা মণ্ডল, তিনি একাদশ শ্রেণির ছাত্রী।
হিঙ্গলগঞ্জ, অনুপম সাহা: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের আমবেড়িয়া এলাকায় এক নাবালিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সীমা মণ্ডল (ক্লাস ইলেভেনের ছাত্রী)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ির সকলেই যাত্রা দেখতে বেরিয়েছিলেন। সেই সময় সীমা বাড়িতে একাই ছিল।
আরও পড়ুনঃ ট্যাংকারের জলেই দিন কাটছে, নিউটাউনের আবাসনে পানীয় জলের হাহাকার
অভিযোগ, পাশের গ্রামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবকই প্রথম গ্রামবাসীদের খবর দেয় যে সীমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছে এবং দ্রুত তাকে নামিয়ে সবাইকে জানায়। এরপর পরিবারের সদস্যরা এসে সীমাকে উদ্ধার করে দ্রুত স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
তবে পরিবারের দাবি, এটি নিছক আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন হতে পারে। ঘটনার পর নাবালিকার পরিবার হিঙ্গলগঞ্জ থানার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 26, 2026 2:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Crime News: হিঙ্গলগঞ্জে নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন! রহস্য ঘনীভূত









