advertisement

বৃহস্পতিবার সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, অসুস্থতা ছাড়া অনুপস্থিত থাকলে শোকজ! নবান্নের কড়া নির্দেশ

Last Updated:

আগামিকাল রাজ্য সরকার সরকার অধীনস্থ দফতর গুলিতে সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক এমনটাই জানাল নবান্ন। কয়েকটি সংস্থার তরফে কাল ধর্মঘট ডাকা হলেও নবান্ন এই ধর্মঘট মানছে না বলেই জানা গিয়েছে। কাল কোনরকম ক্যাজুয়াল লিভ বা কোন ছুটি নেওয়া যাবে না। শারীরিক অসুস্থতা ছাড়া কোন রকম ছুটি নেওয়া যাবে না। কোন কারণে অনুপস্থিত থাকলে তাকে শোকজ করা হবে। কাল অনুপস্থিত থাকলে ২৮ শে ফেব্রুয়ারির মধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হবে। নির্দেশিকা জারি করল নবান্ন।

আগামিকাল কোনওভাবেই ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা
আগামিকাল কোনওভাবেই ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা
কলকাতা: আগামিকাল রাজ্য সরকার সরকার অধীনস্থ দফতর গুলিতে সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক এমনটাই জানাল নবান্ন। কয়েকটি সংস্থার তরফে কাল ধর্মঘট ডাকা হলেও নবান্ন এই ধর্মঘট মানছে না বলেই জানা গিয়েছে। কাল কোনরকম ক্যাজুয়াল লিভ বা কোন ছুটি নেওয়া যাবে না। শারীরিক অসুস্থতা ছাড়া কোন রকম ছুটি নেওয়া যাবে না। কোন কারণে অনুপস্থিত থাকলে তাকে শোকজ করা হবে। কাল অনুপস্থিত থাকলে ২৮ শে ফেব্রুয়ারির মধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হবে। নির্দেশিকা জারি করল নবান্ন।
এ ছাড়া, ১২ ফেব্রুয়ারি অনুমোদিত ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে দফতরীয় প্রধান বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ‘শো-কজ’ নোটিস জারি করবেন। সন্তোষজনক জবাব না মিললে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নির্দেশ কার্যকর করার সমস্ত প্রক্রিয়া ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করে তার রিপোর্ট অর্থ দফতরে পাঠাতে হবে। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের সই করা এই নির্দেশে স্পষ্ট বার্তা, ধর্মঘটের ডাক সত্ত্বেও সরকারি পরিষেবা সচল রাখতেই বদ্ধপরিকর রাজ্য সরকার।
advertisement
advertisement
কেন্দ্রের শ্রম সংস্কার ও বৃহত্তর অর্থনৈতিক নীতির (Economic Policies) বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দেশজুড়ে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে (Bharat Bandh)। জোর প্রস্তুতি চলছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির। দাবি, ৩০ কোটিরও বেশি শ্রমিক এবার রাস্তায় নামবেন। ফলে ব্যাঙ্ক থেকে পরিবহণ, সরকারি দফতর—একাধিক পরিষেবা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে।
কেন্দ্র যে চারটি নতুন শ্রম আইন (Labour Codes) এনেছে, তা শ্রমিক সুরক্ষা ও কর্মসংস্থানের নিরাপত্তাকে দুর্বল করে দিচ্ছে বলে অভিযোগ উঠছে। ট্রেড ইউনিয়নগুলির দাবি, নতুন আইন মালিকদের হাতে নিয়োগ-বরখাস্তের ক্ষেত্রে বাড়তি ক্ষমতা তুলে দিচ্ছে, আর আগের বহু সুরক্ষাই কার্যত তুলে নেওয়া হয়েছে। সমস্ত কিছুর প্রতিবাদেই লক্ষ্মীবারের এই ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
বৃহস্পতিবার সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, অসুস্থতা ছাড়া অনুপস্থিত থাকলে শোকজ! নবান্নের কড়া নির্দেশ
Next Article
advertisement
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল বারত পেট্রলিয়ামও
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়ামও
  • পশ্চিম এশিয়ায় বাড়ছে সংঘাত

  • কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়াম

  • ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement