advertisement

কালীগঞ্জে ভোটের আগে বোমার খোঁজে পুলিশের তল্লাশি! ডগ স্কোয়াড নিয়ে একাধিক এলাকায় অভিযান

Last Updated:

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কালীগঞ্জে বোমার খোঁজে তল্লাশি চালাল পুলিশ। কালীগঞ্জ থানার পুলিশের উদ্যোগে শিয়ালখেলা, মোলান্দী ও বড়চাঁদঘর এলাকায় ডগ স্কোয়াড নিয়ে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।

কালীগঞ্জে ভোটের আগে বোমার খোঁজে পুলিশের তল্লাশি! (Representative Image:AI)
কালীগঞ্জে ভোটের আগে বোমার খোঁজে পুলিশের তল্লাশি! (Representative Image:AI)
নদিয়া, সমীর রুদ্র: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নদিয়ার কালীগঞ্জে বোমার খোঁজে তল্লাশি চালাল পুলিশ। নির্বাচন ঘিরে যাতে এলাকায় কোনওরকম অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই লক্ষ্যেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কালীগঞ্জ থানার উদ্যোগে রবিবার শিয়ালখেলা, মোলান্দী ও বড়চাঁদঘর-সহ একাধিক এলাকায় ডগ স্কোয়াড নিয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন বিভিন্ন জায়গা, ফাঁকা জমি, ঝোপঝাড় ও পরিত্যক্ত জায়গায় বিশেষভাবে নজর দেওয়া হয়। এলাকায় কোথাও বিস্ফোরক মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
পুলিশের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যাতে ভোটের সময় কোনওরকম সহিংসতা বা গোলমালের ঘটনা না ঘটে এবং ভোট প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই নিয়মিতভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হয় ন’ বছর বয়সি তামান্না খাতুনের। সেই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ঘটনার পর পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে শতাধিক বোমা উদ্ধার করেছিল বলে জানিয়েছিল প্রশাসন।
advertisement
এই ঘটনার পর থেকেই কালীগঞ্জ এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
রবিবারই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। সেই ঘোষণার পর থেকেই জেলায় জেলায় প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোথাও অশান্তি না ছড়ায় এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
advertisement
এই প্রেক্ষিতেই কালীগঞ্জে ডগ স্কোয়াড নিয়ে বিস্ফোরক সন্ধানে এই তল্লাশি অভিযান চালানো হল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামী দিনেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেই ইঙ্গিত পুলিশের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
কালীগঞ্জে ভোটের আগে বোমার খোঁজে পুলিশের তল্লাশি! ডগ স্কোয়াড নিয়ে একাধিক এলাকায় অভিযান
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement