advertisement

Nadia News: সই জাল করে মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ! কাঠগড়ায় প্রধান শিক্ষক, নদিয়ার বিদ্যালয়ে তোলপাড়

Last Updated:

Nadia News: স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ! কাঠগড়ায় খোদ প্রধান শিক্ষক। নদিয়ার তেহট্টের এক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক দোষ স্বীকার করে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন।

নদিয়ার সেই বিদ্যালয়
নদিয়ার সেই বিদ্যালয়
তেহট্ট, নদিয়া, সমীর রুদ্রঃ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াদের মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ। সরব হলেন এলাকাবাসী ও অভিভাবকরা। চাপে পড়ে দোষ স্বীকার করে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছেন অভিযুক্ত শিক্ষক। নদিয়া জেলার তেহট্টে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, তেহট্টের হরিপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিভাবক ও শিক্ষকদের একাংশের দাবি, বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের সই নকল করে চেকের মাধ্যমে মিড ডে মিলের টাকা তুলে নেন ওই হেড মাস্টার।
আরও পড়ুনঃ জামুড়িয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! বাইকের সঙ্গে চারচাকার মুখোমুখি সংঘর্ষ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর দৃশ্য
এই প্রথম নয়! এর আগে ২০২৪ সালেও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একইভাবে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। সেই সময় বিষয়টি ধরা পড়লে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে তিনি লিখিত মুচলেকা দেন বলে দাবি অভিযোগকারীদের। তবে অভিযোগ, তিনি সেই টাকা আর ফেরত দেননি‌। এরপর ফের বছর দুয়েকের মধ্যে একই ঘটনা।
advertisement
advertisement
আবারও একইভাবে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকের সই জাল করে টাকা তোলার অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। চাপে পড়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। নিজের দোষ মেনে নিয়ে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: সই জাল করে মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ! কাঠগড়ায় প্রধান শিক্ষক, নদিয়ার বিদ্যালয়ে তোলপাড়
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement