Nadia News: বিধানসভা ভোটের আগে এ কী কাণ্ড নদীয়ায়! পুলিশ হানা দিতেই যা বেরিয়ে এল..., চোখ কপালে সকলের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Nadia News: বিধানসভা ভোটের আগে এ কী কাণ্ড নদীয়ায়। তাহেরপুর থানার পুলিশের অভিযানে একাধিক অস্ত্র উদ্ধার নদীয়ার তাহেরপুরে।
রঞ্জিত সরকার, নদীয়া: বিধানসভা ভোটের আগে একাধিক অস্ত্র উদ্ধার নদীয়ার তাহেরপুরে। তাহেরপুর থানার পুলিশের অভিযানে উদ্ধার দুটি দেশি ওয়ান শাটারএবং একটি এইট এমএম গুলি।
পুলিশ সূত্রে খবর গতকাল রাত আনুমানিক একটা নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে তাহেরপুর থানার চকদহ কৃষ্ণপুর মোদক পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ।
আরও পড়ুন-হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চরম ভয়ঙ্কর…! চাকরিতে বাধা, বিপুল আর্থিক ক্ষতি, ৩ রাশির মারাত্মক বিপদ, আপনার কপালে কী?
সেই এলাকারই অমিত মোদক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালালে সেখান থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করে তাহেরপুর থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন
পুলিশ সূত্রে খবর উক্ত আগ্নেয়াস্ত্র এবং গুলি ওই যুবকের বাড়িতে লুকানো ছিল। দুষ্কৃতিমূলক কাজকর্মের জন্যই এই আগ্নেয়াস্ত্র মজুদ করেছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 5:19 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: বিধানসভা ভোটের আগে এ কী কাণ্ড নদীয়ায়! পুলিশ হানা দিতেই যা বেরিয়ে এল..., চোখ কপালে সকলের











