advertisement

Accident: এক বছর আগে দুর্ঘটনায় বাবার মৃত্যু, একই দিনে একভাবে প্রাণ গেল ছেলেরও, অবিশ্বাস্য-মর্মান্তিক!

Last Updated:

Accident: বাবার মৃ*ত্যুদিনেই একভাবে প্রাণ গেল ছেলেরও। নদিয়ার শান্তিপুরে মর্মান্তিক ঘটনায় শোকের ছাড়া গোটা এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সুজয় মণ্ডল (২৪)। তাঁর বাড়ি শান্তিপুরের বাবলা দক্ষিণপাড়ায়। জানা যায়, এক বছর আগেই এই দিনই জাতীয় সড়ক পার হতে গিয়ে মৃত্যু হয়েছিল তাঁর বাবা গণেশ মণ্ডলের। বাবার মৃত্যুর এক বছরের মধ্যেই একই ধরনের দুর্ঘটনায় ছেলের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজয় মণ্ডল বিভিন্ন অনুষ্ঠানে ভাড়ায় সাউন্ড সিস্টেম বা মাইক সেট দেওয়ার কাজ করতেন। এলাকার নানা জায়গায় অনুষ্ঠানের জন্য তিনি মাইক সেট ভাড়া দিয়েছিলেন। সেই সাউন্ড সিস্টেমগুলির খোঁজখবর নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি।
আরও পড়ুন: রান্না করা নিয়ে শাশুড়ির সঙ্গে দিনের পর দিন অশান্তি, চরম পথ বেছে নিলেন প্রাক্তন ইঞ্জিনিয়ার যুবতী! বেঙ্গালুরুতে মারাত্মক কাণ্ড
অভিযোগ, শান্তিপুরের বাবলা সরদারপাড়া বাইপাস সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক থেকে স্থানীয় রাস্তায় ওঠার সময় আচমকাই একটি দ্রুতগতির কালো রঙের গাড়ি তাঁর মোটরসাইকেলে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় সুজয় মণ্ডল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘সবই তো দিয়েছিল, তবু…’ অকালেই নিজের জীবন শেষ করে দিলেন ভ্যানচালক! উস্থির ঘটনা চোখে জল এনে দেবে
দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় সুজয়ের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের কথায়, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের যুবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি। এক বছর আগে একই দিনে বাবার মৃত্যু এবং এবার ছেলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। একইসঙ্গে জাতীয় সড়কে বাড়তে থাকা দুর্ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগও বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Accident: এক বছর আগে দুর্ঘটনায় বাবার মৃত্যু, একই দিনে একভাবে প্রাণ গেল ছেলেরও, অবিশ্বাস্য-মর্মান্তিক!
Next Article
advertisement
Accident: সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
  • একটি ইট বোঝাই ম্যাক্স গাড়ি তার উপর গিয়ে উল্টে পড়ে ৷

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

  • আমিনপুর গোলাবাড়ি রোডের বারো মল্লিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement