advertisement

SIR in West Bengal: 'সবই তো দিয়েছিল, তবু...' অকালেই নিজের জীবন শেষ করে দিলেন ভ্যানচালক! উস্থির ঘটনা চোখে জল এনে দেবে

Last Updated:

SIR in West Bengal: এসআইআর তালিকায় বিচারাধীন রয়েছে নাম। পরিবাবের দাবির জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনা জানলে চমকে উঠবেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
উস্থি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এসআইআর তালিকায় বিচারাধীন রয়েছে নাম। আর তার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী উস্থির এক যুবক। পরিবাবের এই দাবির জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, পেশায় ভ্যানচালক ৪৪ বছরের রফিক আলি গাজির বাড়ি মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ায়। এই আত্মহত্যার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আত্মহত্যার খবর শুনেই পুলিশ সেখানে পৌঁছয় এবং মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এই আত্মহত্যার ঘটনায় পরিবারের দাবি, এসআইআরের নোটিস আসার পর থেকে আতঙ্কে ছিলেন রফিক আলি গাজি। তাঁর কাছে যে সমস্ত নথি ছিল সেগুলি জমা দিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকায় তাঁর নাম আসেনি। এরপর থেকে হতাশায় ছিলেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: রান্না করা নিয়ে শাশুড়ির সঙ্গে দিনের পর দিন অশান্তি, চরম পথ বেছে নিলেন প্রাক্তন ইঞ্জিনিয়ার যুবতী! বেঙ্গালুরুতে মারাত্মক কাণ্ড
বাড়ির সদস্যদের কাছে সর্বদা এ নিয়ে হতাশার কথা বলছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বুঝিয়েছিলেন বারবার। ২৮ তারিখ যে তালিকা বের হয়, তা দেখতেও যান তিনি। বাড়ি ফিরে আসার পর থেকে মনমরা ছিলেন। চূড়ান্ত তালিকায় রফিক আলির নাম বিচারাধীনের তালিকায় ছিল।
advertisement
এরপর তিনি চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে রফিকের পরিবার। রফিক আলি গাজি এবং তাঁর পরিবারের পাঁচ জনের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। ১৪১ নম্বর বুথে আরও ১১১ জন বাসিন্দার নাম বিচারাধীনের তালিকায় রয়েছে।
আরও পড়ুন: এত লোকের কাজ করলেন, SIR-এর চূড়ান্ত তালিকা থেকে বাদ খোদ AERO-র নাম, বিস্মিত গোটা ময়নাগুড়ি!
এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুপুরে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য জামসিদুল ইসলাম সর্দার জানিয়েছেন, “সংখ্যালঘুদেরই বেশি বাদ দেওয়ার চক্রান্ত হয়েছে। নাম ২০০২ ভোটার তালিকায় থাকা সত্ত্বেও আমার নামটা বিচারাধীন। বাংলা জুড়েই এই অবস্থা।” ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
SIR in West Bengal: 'সবই তো দিয়েছিল, তবু...' অকালেই নিজের জীবন শেষ করে দিলেন ভ্যানচালক! উস্থির ঘটনা চোখে জল এনে দেবে
Next Article
advertisement
Accident: সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
  • একটি ইট বোঝাই ম্যাক্স গাড়ি তার উপর গিয়ে উল্টে পড়ে ৷

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

  • আমিনপুর গোলাবাড়ি রোডের বারো মল্লিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement