advertisement

হাই ভোল্টেজ 'বহরমপুর'...! এবার অধীরের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র! কে এই সুব্রত?  

Last Updated:

West Bengal Assembly Election 2026: হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র এবার বহরমপুর বিধানসভা। এবছর বিজেপির প্রার্থী হয়ে লড়াই করছেন সুব্রত মৈত্র। ত্রিমুখী না চতুর্মুখী লড়াই? কী বলছেন বিজেপি প্রার্থী?

+
বহরমপুরে

বহরমপুরে ভোটের নির্বাচনী প্রচার করছেন সুব্রত মৈত্র 

বহরমপুর: বহরমপুর বিধানসভাতে এবছর বিজেপির প্রার্থী হয়ে লড়াই করছেন সুব্রত মৈত্র। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করে বিধায়ক হন সুব্রত মৈত্র। এবছরও পদ্ম ফোটাতে তৎপর গেরুয়া শিবির। এবার ফের বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে সুব্রত মৈত্রকে। হাইপ্রোফাইল এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে এবছর তৃণমূলের প্রতীকে লড়াই করবেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। অন্যদিকে কংগ্রেসের ইঙ্গিত তাদের প্রতীকে লড়াই করবেন প্রাক্তন বিদায়ী সংসদ অধীররঞ্জন চৌধুরী। মানুষের কাছে কতটা জনসমর্থন রয়েছে সুব্রত মৈত্রের?
ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে জোরদার ভোট প্রচার শুরু করেছেন তিনি। জয়ের ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী এই বিজেপি প্রার্থী। আত্মবিশ্বাসী তাঁর অনুগামীরাও। বহরমপুর পুরসভার কাউন্সিলর ছিলেন সুব্রত মৈত্র। প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৯-এ বিজেপিতে যোগ দিয়েছিলেন সুব্রত মৈত্র। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হন সুব্রত বাবু।
advertisement
advertisement
প্রসঙ্গত, এবারের নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে বহরমপুর বিধানসভা ৷ নবাবি তালুকের অন্যতম কেন্দ্র এটি৷ এখানে এবার লড়াইটা সম্ভবত ত্রিমুখী৷ এখনও পর্যন্ত বিজেপি ও তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীদের নাম ঘোষণা করলেও কংগ্রেসের প্রার্থিতালিকা এখনও প্রকাশিত হয়নি ৷ কিন্তু, জেলার রাজনৈতিক মহল মনে করছে, বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেস তাদের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিকেই নির্বাচনে দাঁড় করাবে ৷ আর তিনি হলেন অধীর চৌধুরী ৷ বহরমপুর লোকসভা কেন্দ্রের দীর্ঘসময়ের সাংসদ ছিলেন তিনি ৷
advertisement
তবে, লড়াই ত্রিমুখী হোক বা চতুর্মুখী ৷ প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছে বিজেপি ও তৃণমূলের দুই প্রার্থী ৷ ২০২১ বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা থেকে ২৬ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন বিজেপির বিদায়ী বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন) ৷ তাঁর উপরেই ভরসা রেখেছে পদ্মশিবির ৷ এবারেও তিনিই প্রার্থী হয়েছেন ৷ দ্বিতীয়বার প্রার্থিপদ পেয়ে সুব্রত মৈত্রের বক্তব্য, “বহরমপুর বিধানসভা বিজেপির ছিল, আছে ও থাকবে ৷ এখানকার মানুষ আমাদের সঙ্গে আছেন ৷ আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্ব যে দায়িত্বভার দিয়েছে, তা সাফল্যের সঙ্গে অর্জন করব ৷”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
হাই ভোল্টেজ 'বহরমপুর'...! এবার অধীরের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র! কে এই সুব্রত?  
Next Article
advertisement
Harish Rana News : ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
  • ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’

  • হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন

  • মঙ্গলবার বিকেল ৪টে ১০ মিনিটে মারা গিয়েছেন হরিশ রানা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement