advertisement

Murshidabad News: বাড়ির মধ্যে ঢুকল বালি বোঝাই ডাম্পার! ঘুমন্ত অবস্থাতেই পিষে দিল মহিলাকে, ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ

Last Updated:

Murshidabad News: সাতসকালে মুর্শিদাবাদে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে গেল আস্ত বালি বোঝাই ডাম্পার। এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন।

দুর্ঘটনাগ্রস্ত সেই ডাম্পার
দুর্ঘটনাগ্রস্ত সেই ডাম্পার
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ সাতসকালে বাড়ির মধ্যে ঢুকে গেল বালি বোঝাই ডাম্পার। ঘুমন্ত অবস্থায় পিষে দিল মহিলাকে। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের কান্দি হাটপাড়া গ্রামের কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটেছে। মৃতার নাম রাহেলা বেওয়া (৭২)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ কান্দির হাটপাড়া গ্রামের কান্দি-বহরমপুর রাজ্য সড়ক দিয়ে ওই বালি বোঝাই ডাম্পার যাচ্ছিল। রাস্তা সরু হওয়ায় ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঢালাই করা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এর জেরে সেখানেই ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় রাহেলা বেওয়ার। আহত হয়েছেন ওই বাড়ির অন্য এক সদস্য। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কান্দি থানার পুলিশ। তাঁরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ গঙ্গাকে নিয়ে বিরাট সুখবর! কাটছে দূষণ, বাড়ছে ডলফিন, নতুন আশার আলো দেখছে প্রশাসন
মৃতার ছেলে হান্নান শেখ  বলেন, “আজ সকাল ৬টা নাগাদ একটি বালি বোঝাই ডাম্পার আমাদের ঢালাই করা বাড়ি ভেঙে ভিতরে ঢুকে যায়। আমার মা ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আমার বাড়ি আরেক সদস্য। পরে জেসিবি মেশিন এনে ইট সিমেন্ট সরিয়ে আমার মায়ের দেহ উদ্ধার করা হয়েছে। আমার মায়ের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাঁদের শাস্তি চাই।”
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন শেখ বলেন, “এই অঞ্চলে ফুটপাত উঁচু করে দেওয়ায় রাস্তা খুবই সরু হয়ে গিয়েছে। আমরা বারংবার পিডব্লিউডিকে বলেও কোনও সুরাহা হয়নি। আমাদের অনুমান সরু রাস্তা হওয়ায় ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে।” তিনি আরও বলেন, “যতদিন না পর্যন্ত রাস্তা ঠিক করা হচ্ছে, ততদিন এই ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। আমরা অতি দ্রুত এই সমস্যার সমাধান চাই।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বালি বোঝাই লরির দৌরাত্ম্যে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কান্দি, বড়ঞার বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে বালি পাচারচক্র। পাচারকারীরা বেআইনিভাবে ময়ূরাক্ষী ও কুঁয়ে নদীর কয়েকটি অবৈধ ঘাট থেকে বালি তুলে সেগুলি গ্রামের সরু রাস্তা দিয়ে লরি, ডাম্পারে বোঝাই করে নিয়ে যাচ্ছে। এই ‘ওভারলোডিং’ লরি ও ডাম্পারের দৌরাত্ম্যেই একের পর এক ঘটছে দুর্ঘটনা এবং প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: বাড়ির মধ্যে ঢুকল বালি বোঝাই ডাম্পার! ঘুমন্ত অবস্থাতেই পিষে দিল মহিলাকে, ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement