Murshidabad News: টোটোতে সজোরে ধাক্কা মেরে সোজা নয়ানজুলিতে নেমে গেল পুলিশের স্টিকার লাগানো গাড়ি, অল্পের জন্য প্রাণ রক্ষা
- Reported by:Koushik Adhikary
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad News: টোটোতে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে গেল প্রাইভেট গাড়ি। গাড়িটিতে পুলিশ লেখা ছিল বলে জানা গিয়েছে। ঘটনায় টোটোতে থাকা তিনজন আহত হয়েছে। তবে ভাগ্যক্রমে প্রাণহানির ঘটনা হয়নি।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: হরিহরপাড়ায় পুলিশ লেখা প্রাইভেট গাড়ি উল্টে নয়ানজুলিতে। টোটোতে ধাক্কা নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। শনিবার সকালে চাঞ্চল্যকর দুর্ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গাড়িনামা এলাকায়। পুলিশ লেখা একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলি উল্টে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুরের দিক থেকে দ্রুত গতিতে হরিহরপাড়ার দিকে আসছিল পুলিশ লেখা গাড়িটি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটো গাড়িতে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশের নয়ানজুলি গিয়ে উল্টে যায় পুলিশ লেখা ওই প্রাইভেট গাড়ি। গাড়িটিতে হুগোলবেড়িয়া থানার এক এএসআই সহ তাঁর পরিবারের সদস্যরা ছিলেন।
advertisement
advertisement
অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো যায়। তবে ধাক্কায় টোটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং তাতে থাকা প্রায় তিনজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ লেখা গাড়িতে করে কোথায় যাওয়া হচ্ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ বলেই জানা গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্য প্রায় সময় দুর্ঘটনা ঘটে। এদিনও সেই দুর্ঘটনার সম্মুখীন হতে হল। টোটোতে ধাক্কা দিয়েই প্রাইভেট গাড়িটি নয়ানজুলিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে। বর্তমানে সকলেই চিকিৎসাধীন আছেন হাসপাতালে।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Feb 21, 2026 4:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: টোটোতে সজোরে ধাক্কা মেরে সোজা নয়ানজুলিতে নেমে গেল পুলিশের স্টিকার লাগানো গাড়ি, অল্পের জন্য প্রাণ রক্ষা









