Purulia News: পূর্ব মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি এবার জনপ্রিয়তা অর্জন করছে পুরুলিয়া জেলাতেও
- Reported by:Shantonu Das
- Published by:Riya Das
Last Updated:
Purulia News: গ্রামীণ বাংলার ঐতিহ্য ও নারীদের হাতের শিল্পকুশলতার এক উজ্জ্বল নিদর্শন এই গয়না বড়ি। পূর্ব মেদিনীপুর থেকে পুরুলিয়া, এভাবে এক জেলা থেকে অন্য জেলায় ছড়িয়ে পড়ে বাংলার এই ঐতিহ্যবাহী খাবার নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে।
পূর্ব মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি এবার জনপ্রিয়তা অর্জন করছে পুরুলিয়া জেলাতেও। শতাব্দী প্রাচীন বাংলার এই ঐতিহ্যবাহী কুটির শিল্পজাত খাদ্য শুধু স্বাদেই নয়, নান্দনিক সৌন্দর্যেও অনন্য। রান্না করে খাওয়া হয় এমন এই বিশেষ বড়ি বর্তমানে দুই জেলার সংস্কৃতির এক মেলবন্ধনের উদাহরণ হয়ে উঠছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা সুলেখা মাজী আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পুরুলিয়ার সাঁওতালডিতে গয়না বড়ি তৈরি করেন। তাঁর দক্ষ হাতের কারুকাজে তৈরি এই বড়ি স্থানীয় মহিলাদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। তারপর তারাও নিজেদের মত করে এই বড়ি তৈরি করতে থাকে। ধীরে ধীরে এটি পুরুলিয়া জেলায় জনপ্রিয় হয়ে উঠছে এবং অনেকেই এই শিল্প শিখতে আগ্রহ দেখাচ্ছেন। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
সাঁওতালডির বাসিন্দা সুলেখা দেবীর বোন সরযু মল্লিক জানান, 'এই গয়না বড়ি যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি খেতেও অত্যন্ত সুস্বাদু। আগে এই বড়ি সম্পর্কে জানতাম না। আমাদের বাড়িতে আসা আমার দিদি সুলেখা দির কাজ থেকেই তৈরি করতে শিখলাম। বর্তমানে গ্রামের প্রায় সকল মহিলাই আগ্রহভরে গয়না বড়ি তৈরি শিখছেন, যা গ্রামীণ সমাজে এক নতুন সৃজনশীলতার পরিবেশ গড়ে তুলেছে।' (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
গয়না বড়ি মূলত বিউলির ডাল দিয়ে তৈরি এক ধরনের সূক্ষ্ম নকশাদার বড়ি। সামান্য নুন মিশিয়ে ডালের পেস্ট প্রস্তুত করা হয়। বড়ি দেওয়ার আগে থালায় পাতলা করে পোস্ত দানা ছড়িয়ে নেওয়া হয়, তারপর তার ওপর হাতের নিপুণ কারুকাজে শাঁখা, কলকা, ফুল-সহ নানা গয়নার নকশা তৈরি করা হয়। নকশার সূক্ষ্মতা ও শৈল্পিক সৌন্দর্যের কারণেই এর নাম হয়েছে ‘গয়না বড়ি’। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
advertisement






