advertisement

Murshidabad News: অবৈধ আসরে পুলিশের অ্যাকশন, গোপন হানায় জালে তিন খিলাড়ি! সামশেরগঞ্জে জুয়ার ঠেকে হুলুস্থুল কাণ্ড

Last Updated:

Murshidabad News: এলাকায় বসছিল জুয়ার আসর। প্রতিবেশী ঝাড়খণ্ড থেকে এসে জুয়া খেলায় মেতে উঠছিল অনেকে। তিতিবিরক্ত হয়ে উঠছিলেন স্থানীয়রা। তারপরেই অ্যাকশনে নামে পুলিশ। জুয়া খেলার সময় হাতেনাতে ধরা, গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

সামশেরগঞ্জ থানা
সামশেরগঞ্জ থানা
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিক: সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় ফের জুয়ার ঠেকে হানা দিয়ে তিন জুয়ারিকে গ্রেফতার করা হল। সোমবার সন্ধ্যায় সামশেরগঞ্জ থানার অন্তর্গত দোগাছি ন পাড়া এলাকার সাখারঘাট আমবাগানে হানা দেয় পুলিশ। তাতেই মিলেছে সাফল্য।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তারপর সেখানে বেআইনিভাবে জুয়া খেলার কারণে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে নগদ মোট এক হাজার আটশো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষকদের এক চালে বাজিমাত, মিড-ডে-মিলের খরচ কমে অর্ধেক! কিন্তু পড়ুয়াদের পাতে পুষ্টির ঘাটতি নেই
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় গোপনে জুয়ার আসর বসছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় সামশেরগঞ্জ থানার একটি দল অভিযান চালিয়ে জুয়ার ঠেকটি ভেঙে দেয়। তাছাড়াও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রফতার করা হয়েছে। পুলিশের এি অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বাগান থেকে তুলে সোজা রান্নাঘরে, পাতে ভরপুর পুষ্টি! স্কুলেই ব্রকলি, পালং শাকের চাষ, মিড-ডে-মিলে জিভে জল আনা মেনু
জানা গিয়েছে, গ্রেফতার হওয়া তিন ব্যক্তির নাম মঞ্জুর সেখ (৫৩), যার বাড়ি সামশেরগঞ্জ থানার নওপাড়া গ্রামে। অপর দুই ধৃত মতিবুর শেখ (৩৯) ও মিস্টারুল সেখ (৩৩), তাঁদের বাড়ি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পাকুর জেলার জানকিনগর এলাকায়। ধৃত তিনজনকে মঙ্গলবার সকালে সামশেরগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করে। ধৃতদের জেরা করে এই বিষয়ে আরও তথ্য পেতে চাইছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: অবৈধ আসরে পুলিশের অ্যাকশন, গোপন হানায় জালে তিন খিলাড়ি! সামশেরগঞ্জে জুয়ার ঠেকে হুলুস্থুল কাণ্ড
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement