Mid Day Meal: শিক্ষকদের এক চালে বাজিমাত, মিড-ডে-মিলের খরচ কমে অর্ধেক! কিন্তু পড়ুয়াদের পাতে পুষ্টির ঘাটতি নেই
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas News: শিক্ষকদের উদ্যোগে স্কুলের বাগানেই চাষ করা হচ্ছে নানা মরশুমি সবজি। সেই সবজি দিয়ে রান্না হচ্ছে স্কুলের মিড ডে মিল। ফলে স্কুলে রান্নার খরচ কমেছে অনেকটা। অন্যদিকে প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে পড়ুয়ারা।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: স্কুল প্রাঙ্গণে মরশুমি সবজি চাষ করে নজির গড়ল রায়দিঘির ক্ষুদে পড়ুয়ারা। এই কাজে সহযোগিতা করছেন স্কুলের শিক্ষকরা। বেগুন, ওলকপি থেকে টমেটো, শিম থেকে ধনেপাতা সবকিছু ফলছে স্কুল প্রাঙ্গণে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিক জানিয়েছেন, এই কাজের ফলে মিড-ডে মিলের খরচ যেমন কমেছে। তেমন ছাত্র-ছাত্রীরা চাষ ও কৃষিকাজের সম্যক ধারণা পাচ্ছে। পড়াশোনার ফাঁকে এই কাজ করে খুশি ছাত্র-ছাত্রীরাও।
এই সবজি বাগান তৈরি হয়েছে রায়দিঘির এক প্রাথমিক বিদ্যালয়ে, নাম গিরিবালা আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি যে আদর্শ স্কুল তা স্কুলে গেলেই দেখতে পাবেন সকলে। প্রথমেই আপনার নজর কাড়বে স্কুলের ফুলের বাগান। এরপর ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন সেই সবজি বাগান। স্কুলের পক্ষ থেকেই ছাত্র-ছাত্রীদের বইয়ের পড়ার বিষয়গুলিকে দৃশ্যমান করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: বাগান থেকে তুলে সোজা রান্নাঘরে, পাতে ভরপুর পুষ্টি! স্কুলেই ব্রকলি, পালং শাকের চাষ, মিড-ডে-মিলে জিভে জল আনা মেনু
এই বাগান নিয়ে খুব খুশি স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিক। তিনি স্কুলের এই পরিবেশ নিয়ে ভীষণ আনন্দিত। এই পরিবেশের মধ্যে থাকলে ছাত্র-ছাত্রীদের মন ভাল থাকবে এবং পড়াশোনায় আগ্রহী হবে বলে মনে করছেন তিনি। স্কুলকে আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তুলতেই তিনি সবরকম প্রচেষ্টা চালাবেন বলে জানিয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলের এই বাগানে রয়েছে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউশাক থেকে শুরু করে বিভিন্ন সবজি। প্রতিদিন নিয়ম করে প্রয়োজন মতো সেই সবজি তুলে আনে স্কুলের পড়ুয়ারা। স্কুলের এই কাজে খুশি অভিভাবকরাও। এই ধরণের কাজের মাধ্যমে স্কুলের অর্থ সাশ্রয় যেমন হচ্ছে, তেমনই স্কুলের ছাত্র-ছাত্রীরা আরও সৃজনশীল হচ্ছেন। যার ফলে খুশি সকলেই।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 10, 2026 1:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mid Day Meal: শিক্ষকদের এক চালে বাজিমাত, মিড-ডে-মিলের খরচ কমে অর্ধেক! কিন্তু পড়ুয়াদের পাতে পুষ্টির ঘাটতি নেই











