advertisement

Murshidabad News: শিব চতুদর্শীতে সেজে উঠেছে ঐতিহ্যবাহী কলেশ্বর মন্দির! ৭ দিন ধরে চলবে বিশেষ উৎসব, মুর্শিদাবাদ এলে ঘুরে যেতে ভুলবেন না

Last Updated:

Murshidabad News: শিব চতুর্দশী উপলক্ষে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার সীমারেখায় কলেশ্বরে উপচে পড়ছে ভক্তদের ভিড়। ঐতিহ্যবাহী কলেশ্বর মন্দিরে পুজো দিতে ছুটে এসেছেন অনেকে।

+
কলেশ্বর

কলেশ্বর শিব মন্দির

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ রবিবার ও সোমবার চলছে শিব চতুর্দশী। শিবভূমির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বহু ঐতিহাসিক শিব মন্দির ছড়িয়ে আছে। আপাতদৃষ্টিতে মন্দিরগুলির জনপ্রিয়তা জনমানসে ঠিক মতো ধরা না পড়লেও ইতিহাসের নিরিখে সেগুলির গুরুত্ব কোনও অংশে কম নয়। এই রকমই একটি মন্দির হল কলেশ্বর-কলেশনাথ মন্দির। আগামী সাতদিন ধরে এই মন্দিরে বিশেষ উৎসব চলবে। সেই উপলক্ষে মুর্শিদাবাদ ও বীরভূম জেলার সীমারেখায় কলেশ্বরে ভক্তদের ভিড়।
সাঁইথিয়া শহর থেকে প্রায় ১২ মাইল পূর্বে রয়েছে কলেশ্বর নামে এক মায়াভরা গ্রাম। কলেশ্বরের ১ মাইল উত্তরে সাঁইথিয়া-বহরমপুর বড় রাস্তা, অতীতে যা মিলিটারি রোড নামে পরিচিত ছিল। দক্ষিণে প্রবাহিত হয়েছে ক্ষীণ সলিলা শিবগঙ্গা। এই নদীর উত্তর তীরে শ্মশান, পশ্চিমে দেবীদহ এবং পূর্বে অনতিদূরে মুর্শিদাবাদ জেলার সীমারেখা। বর্তমান কলেশ্বর-কলেশনাথ মন্দিরের উচ্চতা একশো ফুটেরও বেশি। ফাল্গুন মাসে শিব চতুর্দশী তিথিতে শৈবতীর্থ কলেশ্বর ধামে শিবরাত্রি ব্রত উৎসব পালন করা হয়। একইসঙ্গে সাতদিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চল আজও অটুট।
advertisement
আরও পড়ুনঃ আতসবাজি তৈরির নামে বিপজ্জনক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না তো! উদ্বেগ বাড়তেই সোজা মুখ্যমন্ত্রীকে চিঠি, ১৯-এ বিরাট মিটিং
আনুষ্ঠানিকতার বৈচিত্রে এবং জাঁকজমকে বেশ আকর্ষণীয় এই উৎসব গ্রামবাসীদের আনন্দ মুখরিত কয়েকটা দিন উপহার দেয়। গ্রামে আছে রামকৃষ্ণ নাম আশ্রম, যেখানে লোকসাহিত্য, লোকসংস্কৃতি, লোকনৃত্য, লোকসংগীতের চর্চা হয়। এছাড়াও মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন থেকে দোল উৎসব, নন্দোৎসব, ভাদু, ভাজুই, শারদোৎসব সব কিছুই হয়ে থাকে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঙালির বারো মাসে তেরো পার্বণের কথা আরও একবার স্মরণ করিয়ে দেয় এই ব্রত উৎসব। মন্দির শীর্ষে এই সময় মানুতে ধ্বজা বাঁধা হয়। হাজার হাজার দর্শনার্থীর জন্য ভোগ প্রসাদের আয়োজন রয়েছে। শিব চতুর্দশী তো বটেই, সারা বছরই কলেশ্বরে পুণ্যার্থীদের আনাগোনা লেগেই থাকে। আগামী সাতদিন ধরে এখানে বিশেষ অনুষ্ঠান চলবে। তাই চাইলে এই মন্দির থেকে ঘুরে আসতেই পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: শিব চতুদর্শীতে সেজে উঠেছে ঐতিহ্যবাহী কলেশ্বর মন্দির! ৭ দিন ধরে চলবে বিশেষ উৎসব, মুর্শিদাবাদ এলে ঘুরে যেতে ভুলবেন না
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement