advertisement

Murshidabad News: সাতসকালে আমবাগানের দৃশ্য দেখে শিউড়ে উঠলেন মহিলা, উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ! কান্নায় ভেঙে পড়েছে পরিবার

Last Updated:

Murshidabad News: সাতসকালে রঘুনাথগঞ্জের খড়িবোনা এলাকায় আমবাগান থেকে দেহ উদ্ধার। মৃত ব্যক্তি গত মঙ্গলবার থেকে নিঁখোজ ছিলেন। এদিন প্রথমে স্থানীয় এক মহিলা দেহটি দেখতে পান। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এলাকায় স্থানীয়দের জটলা
এলাকায় স্থানীয়দের জটলা
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিক: রঘুনাথগঞ্জে সাতসকালে আমবাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ছে এলাকায়। জানা গিয়েছে, এদিন সাতসকালে রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের খড়িবোনা বটতলা এলাকায় আমবাগান থেকে ওই দেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আলম শেখ। বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জের খড়িবানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে আলম শেখ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: মা কালীর অঙ্গ থেকে সোনার গয়না হাওয়া, গায়েব মন্দিরের প্রণামী বাক্স! সিসিটিভিতে ধরা পড়ল চোর দলের তাণ্ডব
তারপর এদিন বুধবার সকালে এলাকার এক মহিলা স্থানীয় আমবাগানের ভিতরে একজনকে পড়ে থাকতে দেখেন। তখন তাঁর সন্দেহ হলে বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে অচৈতন্য অবস্থায় আলম শেখকে উদ্ধার করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: গর্তে পড়েছিল আদরের সন্তান, মাঝরাতে মা হাতির বুকফাটা চিৎকার! উদ্ধার করতে এসে চোখে জল স্থানীয়দের
উদ্ধারের পর দ্রুততার সঙ্গে আলম শেখকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত করছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: সাতসকালে আমবাগানের দৃশ্য দেখে শিউড়ে উঠলেন মহিলা, উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ! কান্নায় ভেঙে পড়েছে পরিবার
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement