advertisement

রাজ্যের পড়ুয়াদের জন্য বড় সুখবর! মুর্শিদাবাদ পেতে চলেছে আরও একটি বিশ্ববিদ্যালয়! মিলে গেল মন্ত্রিসভার অনুমোদন

Last Updated:

Murshidabad Hazarduari University: বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা। একদিকে যেখানে তৃতীয় তৃণমূল সরকারের শেষ ও অন্তর্বর্তী বাজেটে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ঠিক একদিনই শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য মুর্শিদাবাদ জেলার জন্য সুখবর দিল রাজ্য প্রশাসন।

News18
News18
বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা। একদিকে যেখানে তৃতীয় তৃণমূল সরকারের শেষ ও অন্তর্বর্তী বাজেটে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ঠিক একদিনই শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য মুর্শিদাবাদ জেলার জন্য সুখবর দিল রাজ্য প্রশাসন। আরও একটি বিশ্ববিদ্যালয় পেতে চলেছে নবাবের জেলা।
মুর্শিদাবাদ জেলায় আরও একটি বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে “মুর্শিদাবাদ হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় এবং ঐতিহাসিক উৎকর্ষ কেন্দ্র”। মুর্শিদাবাদে ইতিমধ্যেই একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এবার রাজ্য সরকার আরও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা শিক্ষার প্রসার ও অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজ্যের মন্ত্রিসভা বৃহস্পতিবার বিধানসভায় বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। মুর্শিদাবাদের নতুন বিশ্ববিদ্যালয়ের বিল শনিবার বিধানসভায় পেশ করা হবে। “মুর্শিদাবাদ হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয় এবং ঐতিহাসিক উৎকর্ষ কেন্দ্র বিল। “বিল পাশ হলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হবে এবং শিক্ষার্থীরা নতুন সুযোগ পাবে।
advertisement
advertisement
নতুন বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ জেলার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের কাজেও গুরুত্ব দেবে। এটি এলাকার শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
রাজ্যের পড়ুয়াদের জন্য বড় সুখবর! মুর্শিদাবাদ পেতে চলেছে আরও একটি বিশ্ববিদ্যালয়! মিলে গেল মন্ত্রিসভার অনুমোদন
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement