advertisement

Murshidabad News: শ্বশুরবাড়ি যাওয়ার পথে যমে টানল জামাইকে! লরির ধাক্কায় শেষ তরতাজা যুবক, রঘুনাথগঞ্জে চাঞ্চল্য

Last Updated:

Murshidabad News: শ্বশুরবাড়িতে এসে বাইক দুর্ঘটনায় মারা গেলেন জামাই। বুধবার দুপুরে লরির সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল যুবকের। দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে। 

শ্বশুরবাড়িতে এসে বাইক দুর্ঘটনায় জামাইয়ের মৃত্যু
শ্বশুরবাড়িতে এসে বাইক দুর্ঘটনায় জামাইয়ের মৃত্যু
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিক: শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের করুণ পরিণতি। বাইকের সঙ্গে লরির ধাক্কায় প্রাণ গেল তরুণ তাজা যুবকের। বুধবার দুপুরে দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম জাহাঙ্গীর শেখ। বয়স ৩০-৩৫। পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগর এলাকায়। জানা গিয়েছে, এদিন তারানগর থেকে বাইক চালিয়ে রঘুনাথগঞ্জের তেঘড়ি এলাকায় নিজের শ্বশুরবাড়ি আসছিলেন জাহাঙ্গীর শেখ। মাঝ রাস্তায় বড় লরির সঙ্গে ধাক্কা লাগে তার বাইকের।
আরও পড়ুনঃ ১,৮০০ কিমি পথ পেরিয়ে সোনারপুরে মানসিক ভারসাম্যহীন যুবক! দুর্ঘটনায় খুলল কপাল, গুজরাটে ফিরছে নিখোঁজ মুকেশ
ধাক্কার তীব্রতায় বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন জাহাঙ্গীর। তাকে গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি যুবককে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয় না। মারা যান জাহাঙ্গীর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চা বাগানে ঘাপটি মেরেছিল লেপার্ড! ঝাঁপিয়ে পড়ল ‘শিকারের’ উপর, গুরুতরভাবে জখম চা শ্রমিক
শ্বশুরবাড়ি যাওয়ার পথে যুবকের এমন নৃশংস পরিণতি কল্পনা করতে পারেনি কেউ। শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: শ্বশুরবাড়ি যাওয়ার পথে যমে টানল জামাইকে! লরির ধাক্কায় শেষ তরতাজা যুবক, রঘুনাথগঞ্জে চাঞ্চল্য
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement