advertisement

Leopard Attack: চা বাগানে ঘাপটি মেরেছিল লেপার্ড! ঝাঁপিয়ে পড়ল 'শিকারের' উপর, গুরুতরভাবে জখম চা শ্রমিক

Last Updated:

Alipurduar Leopard Attack: চা বাগানে কীটনাশক স্প্রে করতে গিয়ে লেপার্ডের হামলায় জখম এক চা শ্রমিক। মাথা, গলা, হাত গুরুতরভাবে জখম। আলিপুরদুয়ারের রায়ডাক চা বাগানে লেপার্ড হামলার ঘটনায় চাঞ্চল্য।

লেপার্ড
লেপার্ড
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: চা শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ল লেপার্ড। আলিপুরদুয়ার জেলার রায়ডাক চা বাগানে লেপার্ড হামলার ঘটনায় চাঞ্চল্য। চা শ্রমিকের মাথা, গলা, হাত গুরুতরভাবে জখম।
রায়ডাক চা বাগানে কীটনাশক স্প্রে করতে গিয়ে লেপার্ডের হামলায় জখম হয়েছেন এক চা শ্রমিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অধীনে কুমারগ্রাম ব্লকের রায়ডাক চা বাগান এলাকায়। ‌
আরও পড়ুনঃ ডেঙ্গি আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী! এক বছরে দ্বি’গুণ বৃদ্ধি, মশার বংশ ধ্বংস করতে পদক্ষেপ জেলা প্রশাসনের
জানা যাচ্ছে, ওই চা শ্রমিকের বাড়ি ধওলাঝোড়া এলাকায়‌। এদিন কুড়ি পঁচিশ জনের এটি শ্রমিক দল গুয়াবাড়ি বস্তির পিছনে বাঁশবাগান সংলগ্ন রায়ডাক চা বাগান এলাকায় কীটনাশক স্প্রে করছিলেন। এমন সময়ে হঠাৎই একটি লেপার্ড চা বাগান থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে এক চা শ্রমিকের উপর। বাকিদের চিৎকার, চেঁচামেচিতে পালিয়ে যায় লেপার্ডটি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অন্যায্য ফাইন থেকে মুক্তি! এবার থেকে মোটরযান পরিদর্শকদের বডি ক্যামেরা বাধ্যতামূলক, পরিবহণ দফতরের নজিরবিহীন সিদ্ধান্ত
চা শ্রমিকের মাথা, গলা এবং হাত থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে। ‌তাকে দ্রুত আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জখম শ্রমিককে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Leopard Attack: চা বাগানে ঘাপটি মেরেছিল লেপার্ড! ঝাঁপিয়ে পড়ল 'শিকারের' উপর, গুরুতরভাবে জখম চা শ্রমিক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement