advertisement

Mother's Struggle: অভাব তাঁর নিত্যসঙ্গী, তবু ছেলের স্বপ্ন পূরণ করতে দিনরাত এক করে খেটে চলেছেন মা

Last Updated:

মা পোলিও আক্রান্ত, ঠিকভাবে হাঁটতে পারেন না! তার উপর নিত্যসঙ্গী অভাব! তবু ছেলের স্বপ্নকে পূরণ করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন অসহায় মা! বোলপুরের শান্তিনিকেতনের রাস্তায় দিনভর দেখা মিলবে মিনার!

রাস্তায় লটারি বিক্রি
রাস্তায় লটারি বিক্রি
বীরভূম, সৌভিক রায়: অভাব তাঁর নিত্যসঙ্গী। তবু সেই অভাবকে জয় করেই ছেলেকে মানুষ করার দৃঢ় সংকল্প নিয়েছেন বীরভূমের বাসিন্দা মিনা গঙ্গোপাধ্যায়। বোলপুরের শান্তিনিকেতনের রাস্তায় দেখা মেলে মিনার। সাইকেল চালিয়ে লটারি টিকিট বিক্রি করেন তিনি। পোলিও রোগাক্রান্ত হওয়ায় ঠিক ভাবে চলাফেরা করতে পারেন না মিনা। তবু ছেলের জন্য তিনি সমস্ত প্রতিবন্ধকা জয় করে নিত্যদিনের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
বোলপুরের লায়েক বাজারের বাসিন্দা মিনা অনেক চেষ্টা করেও পড়াশোনা শেষ করতে পারেননি।  প্রায় ১৭ বছর আগে বীরভূমের হাটসেরান্দি গ্রামের বাসিন্দা নোটন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক মেয়ে ও এক ছেলে। কয়েকদিন আগেই মেয়ের বিয়ে হয়েছে। ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। বোলপুরের ত্রিশুলাপট্টি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকে তাঁরা।  মিনার স্বামী নোটন প্রত্যেকদিন বোলপুর শহরের বিভিন্ন দোকানে নিত্য পুজো করেন। সংসারের হাল ধরতে মিনা বোলপুর শহরের বিভিন্ন জায়গায় লটারি বিক্রি করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে ২৫০-৩০০ টাকা রোজগার হয়। মিনার কথায়, ছেলেকে মানুষের মতো মানুষ করতে দিনরাত এক করে খেটে চলেছি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mother's Struggle: অভাব তাঁর নিত্যসঙ্গী, তবু ছেলের স্বপ্ন পূরণ করতে দিনরাত এক করে খেটে চলেছেন মা
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement