advertisement

অনেক রাত পর্যন্ত পড়েছিল সে, উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনে বন্ধুর সঙ্গে দেখা! এর পর‌ই বারান্দায় মিলল ছাত্রীর দেহ

Last Updated:

মঙ্গলবার সাতসকালে ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের মানিকচক থানার বাঁকিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পরীক্ষার্থী মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষার সিট পড়েছে এনায়েতপুর হাইস্কুলে। মঙ্গলবার ছিল তার এডুকেশন বিষয়ের পরীক্ষা।

Representative Image
Representative Image
মালদহ, জিএম মোমিন: উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনেই মর্মান্তিক পরিণতি এক পরীক্ষার্থীর! বাড়ির বারান্দা থেকে উদ্ধার দেহ। ঘটনায় খুনের অভিযোগ গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সাতসকালে ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের মানিকচক থানার বাঁকিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পরীক্ষার্থী মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষার সিট পড়েছে এনায়েতপুর হাইস্কুলে। মঙ্গলবার ছিল তার এডুকেশন বিষয়ের পরীক্ষা। পরিবার সূত্রে খবর, সোমবার অনেক রাত পর্যন্ত, সে বাড়িতে পড়াশোনা করে।
advertisement
এরপর মঙ্গলবার ভোরের দিকে বাড়ির বারান্দায় তার নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ খুন করে বারান্দায় ফেলে দেওয়া হয়েছে তাদের মেয়েকে। মৃত ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, “এলাকারই এক যুবক তাকে খুন করেছে। সেই ছেলেটি তার ছোটবেলার বন্ধু।
advertisement
নিয়মিত তারা একসঙ্গে স্কুল এবং টিউশনে যেত পড়াশোনার জন্য। তবে কেন এমনটা করল। কিছুই বুঝতে পারছি না। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।” এদিকে এই ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। এই ঘটনার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
অনেক রাত পর্যন্ত পড়েছিল সে, উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনে বন্ধুর সঙ্গে দেখা! এর পর‌ই বারান্দায় মিলল ছাত্রীর দেহ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement