advertisement

Sufal Bangla Fish Stall: বাজারের চড়া দামকে টা-টা! রুই থেকে ইলিশ—সবই কম দামে, ভিড় বাড়ছে স্টলে, কোথায় মিলছে জানুন

Last Updated:

Sufal Bangla Fish Stall: মালদহের সাগরদিঘী মডেল ফিশ ফার্ম এলাকায় চালু হয়েছে সুফল বাংলা মৎস্য স্টল। সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে রুই, কাতলা, ইলিশ-সহ প্রায় ৩০ প্রজাতির টাটকা মাছ পাওয়ায় ক্রেতাদের ব্যাপক সাড়া।

+
সুফল

সুফল বাংলা মৎস্য স্টলে ভিড় ক্রেতাদের 

মালদহ, জিএম মোমিন: অতিরিক্ত দামে আর নয়, এবার সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে নামিদামি মাছ মিলছে মালদহে। জেলার সাগরদিঘী মডেল ফিশ ফার্ম এলাকায় চালু হয়েছে সুফল বাংলা মৎস্য স্টল। যেখানে রুই, কাতলা, মৃগেল, ইলিশ, ভেটকি সহ প্রায় ৩০ প্রজাতির উন্নতমানের মাছ স্বল্প দামে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকে এই স্টল।
ওজন অনুযায়ী সরকারের নির্ধারিত ন্যায্য মূল্যে মাছ বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। উদ্বোধনের পর থেকেই সোমবার থেকে শনিবার টাটকা ও সুস্বাদু মাছের সমাহার নিয়ে জমজমাট পরিবেশ দেখা যাচ্ছে বড় সাগরদিঘী ফার্ম এলাকায়। মাছ কিনতে আসা এক ক্রেতা প্রতুল মণ্ডল বলেন, “বাজারের তুলনায় অনেকটাই কম দামে মাছ কিনলাম। নিয়মিত এখান থেকেই মাছ নিয়ে যাই। উন্নত মানের একাধিক রকম মাছ পাওয়া যায়, খেতেও খুব ভাল।”
advertisement
আরও পড়ুন: চুটিয়ে রং খেললেও ত্বকের ক্ষতি হবে না, উঁকি মারবে না ব্রণ, র‍্যাশ, ত্বক থাকবে পেলব, উপায় বাতলালেন চিকিৎসক
স্টলে কর্মরত অচিন্ত্যকুমার চৌধুরী জানান, “ছুটির দিন বাদে প্রতিদিনই খোলা থাকে এই স্টল। প্রায় ৩০ প্রজাতির মাছ সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে। প্রতিদিনই ক্রেতাদের ব্যাপক ভিড় হয়।”
advertisement
জেলা সহ মৎস্য অধিকর্তা অঞ্জন কুমার বসু বলেন, “বাজারের তুলনায় অনেক কম দামে এখানে মাছ মিলছে। সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে মাছ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। ইতিমধ্যেই সাগরদিঘী মডেল ফিশ ফার্ম এলাকায় একটি স্টল চালু হয়েছে। ভবিষ্যতে জেলায় আরও দুটি জায়গায় এই ধরনের স্টল খোলার পরিকল্পনা রয়েছে।”
advertisement
আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রাজ্যের মন্ত্রী তাজমুল, মালদহে ভোটার-লিস্ট ঘিরে চাঞ্চল্য
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে নেওয়া এই উদ্যোগে স্বস্তি ফিরেছে মালদহের মাছপ্রেমী ক্রেতাদের মধ্যে। টাটকা ও মানসম্মত মাছ ন্যায্য দামে পাওয়ায় প্রতিদিনই স্টলে ভিড় বাড়ছে মাছ প্রেমী বাঙালিদের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Sufal Bangla Fish Stall: বাজারের চড়া দামকে টা-টা! রুই থেকে ইলিশ—সবই কম দামে, ভিড় বাড়ছে স্টলে, কোথায় মিলছে জানুন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement