SIR In West Bengal: চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রাজ্যের মন্ত্রী তাজমুল, মালদহে ভোটার-লিস্ট ঘিরে চাঞ্চল্য
- Reported by:Jiam Momin
- Published by:Rukmini Mazumder
Last Updated:
‘বিচারাধীন’ তালিকায় রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুলের নাম। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়ার গ্রামের ২০২ নম্বর বুথের বাসিন্দা তিনি। চূড়ান্ত ভোটার লিস্টে তাঁর নাম '‘বিচারাধীন’ তালিকায় থাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা
advertisement
শনিবার প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় ‘ক্যাটেগরি’ আকারে ভোটারদের চিহ্নিত করেছে কমিশন। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের ক্ষেত্রে ‘ডিলিটেড’ লেখা হয়েছে। যোগ্য ভোটারদের ‘অ্যাপ্রুভড’ করা হয়েছে। এ ছাড়া, নাম রয়েছে, অথচ নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি, ওই ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের তালিকায় লেখা ‘বিচারাধীন’। মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নামও রয়েছে বিচারাধীন তালিকায়।
advertisement
advertisement
advertisement
advertisement









