CPIM Candidate 2026: ছাত্র রাজনীতির অভিজ্ঞতা! মালদহ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসনে সিপিআইএম প্রার্থী ৬৭র অম্বর মিত্র
- Reported by:Jiam Momin
- Published by:Salmali Das
Last Updated:
ছাত্র রাজনীতি থেকেই যার পথচলা শুরু, সেই প্রবীণ বাম নেতা অম্বর মিত্র এবার প্রথমবারের মত বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেলেন। দলের হয়ে বহু নেতাকে রাজনীতির ময়দানে প্রতিষ্ঠিত করতে সাহায্য করলেও এতদিন নিজে কখনও প্রার্থী হননি। অবশেষে ৬৭ বছর বয়সে দলের তরফে সেই সুযোগ পেলেন তিনি।
মালদহ, জিএম মোমিন: দলের দুর্দিন থেকে সুদিন দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দলীয় কর্মী হিসেবে দায়িত্ব সামলেছেন। ছাত্র রাজনীতি থেকেই যার পথচলা শুরু, সেই প্রবীণ বাম নেতা অম্বর মিত্র এবার প্রথমবারের মত বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেলেন। দলের হয়ে বহু নেতাকে রাজনীতির ময়দানে প্রতিষ্ঠিত করতে সাহায্য করলেও এতদিন নিজে কখনও প্রার্থী হননি। অবশেষে ৬৭ বছর বয়সে দলের তরফে সেই সুযোগ পেলেন তিনি। কলকাতায় বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণায় মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই(এম)-এর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় অম্বর মিত্রের নাম। নাম ঘোষণার পরই নির্বাচনী প্রচারে নেমে পড়েন তিনি।
আরও পড়ুনঃ LIVE ভিডিওতে মৃত্যু! বন্ধুর সামনে বুকে গুলি চালিয়ে লুটিয়ে পড়লেন যুবক, মিনিটে সব শেষ
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে অম্বর মিত্র বলেন, “কলেজ রাজনীতির অভিজ্ঞতা নিয়ে এই প্রথমবার বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেছি। ১৯৭৬ সালে মালদা কলেজ স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম। এরপর এসএফআই ও ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ১৯৮৫ সাল থেকে জেলা কমিটির সদস্য হয়ে জোনাল ও লোকাল কমিটির সম্পাদক হিসেবেও কাজ করেছি। সর্বশেষ ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছি। গত ৪০ বছর ধরে দলের হয়ে জেলার সংগঠন ধরে রেখেছি। এতদিন অন্যদের জন্য লড়াই করেছি, এবার দল আমাকে প্রার্থী করেছে, তাই নিজের জন্যও লড়াইয়ে নেমেছি।”
advertisement
advertisement
এদিকে বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক কৌশিক মিশ্র জানান, জেলায় মোট আটটি আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। এর মধ্যে একটি আসনে শরিক দল আরএসপি এবং বাকি আসনগুলিতে সিপিআই(এম)-এর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থী হিসেবে মানুষের সাড়া নিয়ে আশাবাদী অম্বর মিত্র। তিনি বলেন, সাধারণ মানুষ তাকে প্রার্থী হিসেবে পেয়ে খুশি। তাই বাড়ি বাড়ি গিয়ে বামফ্রন্টের পক্ষে ভোট সংগঠিত করবেন। রাজনৈতিক লড়াই সবার সঙ্গে হলেও শেষ পর্যন্ত মানুষ যাকে চাইবেন তাকেই ভোট দেবেন বলেও মন্তব্য করেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 17, 2026 2:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
CPIM Candidate 2026: ছাত্র রাজনীতির অভিজ্ঞতা! মালদহ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসনে সিপিআইএম প্রার্থী ৬৭র অম্বর মিত্র






