advertisement

Madhyamik Exam 2026: চলছিল মাধ্যমিক পরীক্ষা, হঠাৎ অসুস্থ দুই ছাত্রী! চেয়ার থেকে পড়ে গেলেন স্কুলের কর্মচারীও! কী এমন ঘটল বাঁকুড়ার স্কুলে জানেন?

Last Updated:

Madhyamik Exam 2026: ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠ স্কুলে।

কী ঘটল পরীক্ষা চলাকালীন? (প্রতীকী ছবি)
কী ঘটল পরীক্ষা চলাকালীন? (প্রতীকী ছবি)
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন দুই ছাত্রী সহ স্কুলের এক অশিক্ষক কর্মচারী। আজ ছিল মাধ্যমিকের অঙ্কের পরীক্ষা। আর সেই পরীক্ষা চলাকালীন এক স্কুলেই অসুস্থ হয়ে পড়লেন দুই ছাত্রী, অসুস্থ হয়ে চেয়ার থেকে পড়ে গেলেন এক অশিক্ষক কর্মচারীও।
ঘটনা বাঁকুড়ার ছাতনা থানার ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠের। এ বছর ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠে কমলপুর নেতাজি হাইস্কুল, ঝুজকা হাইস্কুল, কাটাবনি হাইস্কুলের মিলিয়ে মোট ৪৯০ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। উপমা দে, মৌমিতা রায় নামে দুই মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন অসুস্থতা বোধ করায় তাদেরকে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
একই সঙ্গে ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠের এক অশিক্ষক কর্মচারী কার্তিক লো অসুস্থ হয়ে চেয়ার থেকে পড়ে গিয়ে আঘাত লাগায় তাকেও উদ্ধার করে ভর্তি হয়েছেন ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। পরে শারীরিক অসুস্থতা কিছুটা হলেও সামলে নিয়ে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে বসেই মাধ্যমিকের অঙ্কের পরীক্ষা দেয় অসুস্থ দুই পরীক্ষার্থী।
advertisement
advertisement
এদিকে, পুলিশকে মারধোর করে পুলিশের বাজেয়াপ্ত করা বালি বোঝাই ট্রাক্টর ছিনতাই করার ঘটনায় গ্রেফতার ১। অবৈধ বালি উত্তোলন ও পরিবহনে বাধা দিতে যাওয়া পুলিশকে মারধোর ও পুলিশের বাজেয়াপ্ত করা বালি বোঝাই ট্রাক্টর ছিনতাইয়ের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল বাঁকুড়ার সোনামুখী থানার পুলিশ। গত ১৩ ডিসেম্বর দামোদর নদের বাঁকুড়ার সোনামুখী থানার রণডিহা ঘাটে পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটে। বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার রাতে বাঁকুড়ার বেলিয়াতোড়ের নাকা পয়েন্ট থেকে ঘটনায় অভিযুক্ত অষ্টম মেটেকে গ্রেফতার করেছে সোনামুখী থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam 2026: চলছিল মাধ্যমিক পরীক্ষা, হঠাৎ অসুস্থ দুই ছাত্রী! চেয়ার থেকে পড়ে গেলেন স্কুলের কর্মচারীও! কী এমন ঘটল বাঁকুড়ার স্কুলে জানেন?
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement