মাধ্যমিক দিতে যাওয়ার পথেই টোটো উল্টে দুর্ঘটনা! জখম দুই মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে বসেই পরীক্ষা দিল এক ছাত্রী
- Reported by:SUROJIT DEY
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Madhyamik 2026: মঙ্গলবার ঘটনাটি ঘটে চালসা–মেটেলি রাজ্য সড়কের চালসা রেলগেট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, মেটেলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা তালুকদার ও মৃত্তিকা তালুকদার মাধ্যমিক পরীক্ষা দিতে টোটো করে মেটেলি থেকে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। সঙ্গে ছিলেন তাদের অভিভাবকেরাও। রেলগেট সংলগ্ন এলাকায় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
জলপাইগুড়ি: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল ডুয়ার্সের দুই ছাত্রী। টোটো উল্টে গিয়ে আহত হয় দুই বান্ধবী। তাদের মধ্যে একজন গুরুতর আহত হলেও হাসপাতালেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার ঘটনাটি ঘটে চালসা–মেটেলি রাজ্য সড়কের চালসা রেলগেট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, মেটেলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা তালুকদার ও মৃত্তিকা তালুকদার মাধ্যমিক পরীক্ষা দিতে টোটো করে মেটেলি থেকে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। সঙ্গে ছিলেন তাদের অভিভাবকেরাও। রেলগেট সংলগ্ন এলাকায় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
advertisement
advertisement
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ তৎপরতায় আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় মেটেলি থানার পুলিশ ও মাধ্যমিক পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। চিকিৎসকদের মতে, অনন্যা তালুকদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে তাকে দ্রুত চালসা গয়ানাথ বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হলে সে পরীক্ষা দেয়।
advertisement
তবে মৃত্তিকা তালুকদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখতে হয়। পরীক্ষার কথা মাথায় রেখে হাসপাতালেই তার পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয়। মেটেলির অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় চন্দ্র রায় জানান, “পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবে হাসপাতালেই পরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।”
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2026 4:15 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
মাধ্যমিক দিতে যাওয়ার পথেই টোটো উল্টে দুর্ঘটনা! জখম দুই মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে বসেই পরীক্ষা দিল এক ছাত্রী









