LPG Gas Scarcity: ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ! গ্যাস সঙ্কটে মন্দিরে সিদ্ধান্ত
- Published by:Salmali Das
Last Updated:
গ্যাস সঙ্কটের জেরে তমলুক বর্গভীমা মন্দির ২১ মার্চের পর থেকে ভক্তদের জন্য মায়ের ভোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে নিয়মমাফিক দেবীর নিত্যভোগ চালু থাকবে, গ্যাসের সমস্যা মিটলে আবার ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে।
তমলুক, সুজিত ভৌমিকঃ গ্যাসের তীব্র সংকটের জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের তমলুকের ঐতিহ্যবাহী কর্তৃপক্ষ। মন্দির সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মায়ের ভোগ দেওয়া সম্ভব হবে না। গ্যাসের অভাবে আপাতত অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
৫১ সতীপীঠের অন্যতম এই প্রাচীন মন্দিরে প্রতিদিনই মা বর্গভীমা-র উদ্দেশে ভোগ রান্না করা হয় এবং সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। দূরদূরান্ত থেকে বহু পূণ্যার্থী এখানে এসে ভোগ গ্রহণ করেন। কিন্তু সাম্প্রতিক গ্যাস সংকটের কারণে রান্নার ব্যবস্থা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ কিচেনে আর গ্যাস নেই! বিখ্যাত এই রেস্তোরাঁয় কী ঘটল জানেন? আগামী দিনে মানুষ খাবে কোথায়!
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই যারা আগাম ভোগ বুকিং করেছিলেন তাঁদের ফোন করে পরিস্থিতির কথা জানানো হচ্ছে। গ্যাসের সমস্যা মিটে গেলে আবারও ভক্তদের জন্য ভোগ ও প্রসাদের ব্যবস্থা চালু করা হবে।
advertisement
advertisement
তবে ভক্তদের একাংশের দাবি, বহু আশা নিয়ে দূরদূরান্ত থেকে তাঁরা মায়ের ভোগ পাওয়ার আশায় মন্দিরে আসেন। যদি সেই সুযোগ বন্ধ হয়ে যায়, তাহলে তাঁদের হতাশ হয়ে ফিরতে হবে। তাই দ্রুত গ্যাস সমস্যার সমাধান করে আবার ভোগ বিতরণের ব্যবস্থা চালু করার আবেদন জানিয়েছেন ভক্তরা।
মন্দির সূত্রে আরও জানা গিয়েছে, আপাতত ভক্তদের জন্য সব ধরনের ভোগ—মানতের ভোগ হোক বা সাধারণ ভোগ—সবই বন্ধ থাকবে। শুধু নিয়ম অনুযায়ী প্রতিদিন দেবীর উদ্দেশে যে নিত্যভোগ নিবেদন করা হয়, সেটিই সীমিতভাবে চালু থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2026 4:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Gas Scarcity: ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ! গ্যাস সঙ্কটে মন্দিরে সিদ্ধান্ত









