advertisement

Leopard Attack: চলন্ত বাইকে লেপার্ডের হামলা! জঙ্গল থেকে বেরিয়ে আচমকা ঝাঁপ, আহত দুই মাছ ব্যবসায়ী

Last Updated:

Leopard Attack: মাছ বিক্রি করে ফেরার পথে লেপার্ডের হামলার মুখে পড়লেন দুই মাছ ব্যবসায়ী। বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার সম্মুখীন হন তাঁরা। ঘটনা ঘিরে ডামডিম অঞ্চলে আতঙ্ক ছড়িয়েছে।

ইনসেটে আহত
ইনসেটে আহত
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ জঙ্গলের মধ্যে যেন ‘যমরাজে’র মতো বসে ছিল লেপার্ড। দূর থেকে বাইকের আলো দেখতেই বাইক আরোহীর শরীরের মধ্যে আছড়ে পড়ে। সেই হামলার জেরে রাস্তায় পড়ে যান বাইক চালক। ভয়ে পালিয়ে যায় লেপার্ড। ডামডিমে চলন্ত বাইকে লেপার্ডের হামলায় আহত হয়েছেন দুই মাছ ব্যবসায়ী। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা যাচ্ছে, মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে লেপার্ডের হামলার মুখে পড়েন ওই দুই ব্যবসায়ী। সোমবার রাত ৮টা নাগাদ ডামডিম অঞ্চল ও ডামডিম স্টেশনের মধ্যবর্তী রাস্তায় চলন্ত বাইকের উপর হামলা চালায় এক লেপার্ড। এর জেরে পড়ে গিয়ে আহত হন দুই বাইক আরোহী। এহেন ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! সাইকেলে সজোরে ধাক্কা মারল বাইক, জখম ৩ পরীক্ষার্থী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামবাবু শা (বয়স আনুমানিক ৪০) ও শিবেন বর্মণ (বয়স আনুমানিক ৫২) নামে দুই মাছ ব্যবসায়ী বেইতগুড়ি চা বাগানে মাছ বিক্রি করতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে বাইকে চেপে ডামডিম কদমতলা এলাকায় বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময়ই ঘটে লেপার্ড হামলার ঘটনা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি ‌লেপার্ড চলন্ত বাইকের উপর ঝাঁপ দেয়। এর জেরে দু’জনেই বাইক থেকে রাস্তার মধ্যে পড়ে যান। এদিকে লেপার্ডটি ভয় পেয়ে ফের চা বাগানে ঢুকে পড়ে। এরপর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করে। মাল স্কোয়াডের রেঞ্জার অঙ্কন নন্দী বলেন, বিষয়টির খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Leopard Attack: চলন্ত বাইকে লেপার্ডের হামলা! জঙ্গল থেকে বেরিয়ে আচমকা ঝাঁপ, আহত দুই মাছ ব্যবসায়ী
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement