advertisement

Crime News: বেআইনি টেলিকম গেটওয়ের বিরাট পর্দাফাঁস! বাজেয়াপ্ত একাধিক সিমবক্স,পুলিশের জালে ২ অভিযুক্ত

Last Updated:

Crime News: কলকাতা পুলিশে অভিযানে আমহার্স্ট থানা এলাকা থেকে বাজেয়াপ্ত একাধিক সিমবক্স। যেন একটা বড়সড় টেল যোগাযোগের কেন্দ্র বানিয়ে ফেলা হয়েছিল । সিমবক্স ছাড়াও বাজেয়াপ্ত ল‍্যাপটপ, রাউটার, ১৭টি মোবাইল ফোন। উদ্ধার ২২৫০টি সিম কার্ড-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস।

Multiple SIM boxes seized
Multiple SIM boxes seized
কলকাতা: এ যেন একটা টেলিকম গেটওয়ে! আন্তর্জাতিক ফোন কলকে লোকাল করে ট্রান্সফার করে ফেলার এক বড় কর্মযজ্ঞ। তবে সবটাই বেআইনি ভাবে তৈরি করে জাল বিছিয়েছিল প্রতারণার।
কলকাতা পুলিশে অভিযানে আমহার্স্ট থানা এলাকা থেকে বাজেয়াপ্ত একাধিক সিমবক্স। যেন একটা বড়সড় টেল যোগাযোগের কেন্দ্র বানিয়ে ফেলা হয়েছিল । সিমবক্স ছাড়াও বাজেয়াপ্ত ল‍্যাপটপ, রাউটার, ১৭টি মোবাইল ফোন। উদ্ধার ২২৫০টি সিম কার্ড-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস।
আরও পড়ুন-ফাল্গুন অমাবস্যাতেই লাগবে ‘জ্যাকপট’…! ২ রাশির বিপুল অর্থলাভ, খুলবে সৌভাগ্যের দরজা, আপনার ভাগ্যে কী
পুলিশে জালে দুই অভিযুক্ত। মহম্মদ আমজাদ নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। আর এই চক্রের অন‍্যতম মাথা আবীর শেখকে গ্রেফতার করেছিল বিধাননগর কমিশনারেট।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! মঙ্গলের দুরন্ত চালে কাঁপবে ত্রিলোক, ৩ রাশির জীবন ‘নরক’, পদে পদে চরম বিপদ
সম্প্রতি কলকাতা পুলিশের কাছে অভিযোগ আসে, সিবিআই ‘জুজু’ দেখিয়ে এক ব্যক্তির কাছে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রতারকরা । এরপরই তদন্তে নেমে দুটো ফোন কলের সূত্র ধরে তদন্ত এগোতে থাকে। তদন্তে দেখা যায় যে দুটো নম্বর ব্যবহার করা হয়েছে, সেগুলো আন্তর্জাতিক ফোন কলকে স্থানীয় কলে রূপান্তরিত করে । পুলিশের সন্দেহ দৃঢ় হয়।
advertisement
সিমবক্স ব‍্যবহার করা হচ্ছে। এটা নিশ্চিত হন তদন্তকারীরা। এরপরই নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে পাওয়া তথ‍্যে ভর করেই অভিযান চালানো হয়। অভিযানেই বেরিয়ে আসে বেআইনি টেলিকম গেটওয়ে।
এই মামলার তদন্তে মালয়েশিয়া, বাংলাদেশের যোগও পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে বাংলাদেশি নাগরিক আবীর অবৈধ কল-রাইটিংয়ের কাজে সক্রিয় ছিলেন। তবে এই চক্রের মাথারা উত্তর-পূর্ব ভারতের রাজ্য গুলিতে সক্রিয়। তাঁদের সঙ্গে মালয়েশিয়ার যোগও আছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: বেআইনি টেলিকম গেটওয়ের বিরাট পর্দাফাঁস! বাজেয়াপ্ত একাধিক সিমবক্স,পুলিশের জালে ২ অভিযুক্ত
Next Article
advertisement
বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ, আর কী কী আছে সফরসূচিতে? জানুন
বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ, আর কী কী আছে সফরসূচিতে? জানুন
  • বুধবার অমিত শাহ কলকাতা বিমানবন্দর হয়ে হেলিকপ্টারে নদিয়ার মায়াপুরে ইসকনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন. এবার তাঁর সফর রাজনৈতিক নয়, বরং ধর্মীয় কর্মসূচি কেন্দ্রিক. বিকেলে দিল্লি ফিরবেন. রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও মায়াপুরে উপস্থিত থাকবেন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement