advertisement

Kolkata Metro: রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ফের আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের, ব্যাহত পরিষেবা

Last Updated:

Kolkata Metro: রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ফের আত্মহত্যার চেষ্টা৷ বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর স্টেশনের ডাউন লাইনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: মেট্রোতে আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়ত৷ কোনওভাবেই তা বন্ধ করা যাচ্ছে না৷ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ফের আত্মহত্যার চেষ্টা৷ বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর স্টেশনের ডাউন লাইনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই যাত্রীকে উদ্ধার করার জন্য ইতিমধ্যেই পাওয়ার ব্লক করা হয়েছে।
অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা৷ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সীমিত পরিষেবা চালু রাখা হয়েছে।
আরও পড়ুন- ৫০০ বছর পর হোলিতে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ…! ৩ রাশির জীবন নরক, চরম দুঃখ-কষ্ট, পদে পদে ভয়ঙ্কর বিপদ
মেট্রোর পক্ষ থেকে আরও জানানো হয়, বিকেল বেলায় রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। ডাউন লাইনে ট্রেন ঢোকার ঠিক আগে এক যাত্রী আচমকা আত্মহত্যার চেষ্টা করেন।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
ঘটনার সঙ্গে সঙ্গেই ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। এই ঘটনার জেরেই মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kolkata Metro: রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ফের আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের, ব্যাহত পরিষেবা
Next Article
advertisement
Rajya Sabha Election TMC Candidate List: প্রার্থী রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
প্রার্থী রাজীব কুমার, কোয়েল, বাবুল, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
  • রাজ্যসভার চার আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের৷

  • টিকিট পেলেন রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং মেনাকা গুরুস্বামী৷

  • প্রার্থী তালিকায় বড় চমক দিল রাজ্যের শাসক দল৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement