advertisement

Jalpaiguri News: দুশ্চিন্তা ঘুচিয়ে ফের বাজল সাইরেন! প্রশাসনিক উদ্যোগে মালবাজারে খুলল বন্ধ চা বাগান, হাসি ফিরল শ্রমিক বস্তিতে

Last Updated:

Jalpaiguri News: এক মাস পর ফের ডুয়ার্সের মালবাজারে বাজল চা বাগানের সাইরেন। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে পুনরায় বাগান খোলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কয়েক হাজার শ্রমিক ও তাঁদের পরিবার। রোজগার বন্ধ থাকায় এক মাস ধরে অমানবিক কষ্টের মধ্যে দিন কাটছিল তাঁদের।

মালবাজারে একমাস বন্ধ থাকার পর অবশেষে খুলল চা বাগান
মালবাজারে একমাস বন্ধ থাকার পর অবশেষে খুলল চা বাগান
জলপাইগুড়ি, সুরজিৎ দে: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলল কর্মসংস্থানের দরজা! প্রায় ১২০০ শ্রমিকের স্বস্তি। দীর্ঘ টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান। অবশেষে খুলে গেল মালবাজার ব্লকের রাজা চা বাগান। প্রায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা বাগান ফের চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রায় ১২০০ শ্রমিক ও তাঁদের পরিবার।
জানা যায়, ২৩ জানুয়ারি শুক্রবার রাতে বাগানের গেটে হঠাৎই ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ নোটিশ ঝুলিয়ে ম্যানেজার বাগান ছেড়ে যাওয়ার পর থেকেই শুরু হয় অনিশ্চয়তার দিন। কাজ বন্ধ থাকায় রোজগারহীন হয়ে পড়েন শ্রমিকরা। ধীরে ধীরে ক্ষোভ বাড়তে থাকে—কখনও তা আছড়ে পড়ে মাল সমষ্টি আধিকারিকের কার্যালয়ে, কখনও মহকুমা শাসক কিংবা শ্রম আধিকারিকের দফতরে। একাধিক বৈঠক হলেও বাগান খোলার বিষয়ে আগ্রহ দেখায়নি কর্তৃপক্ষ।
advertisement
advertisement
২০ ফেব্রুয়ারি মাল মহকুমা শাসকের সঙ্গে বৈঠকে ছয় সদস্যের শ্রমিক প্রতিনিধি দল একটি স্মারকলিপি জমা দেয়। ওই বৈঠকেই শ্রমিকদের আশ্বস্ত করেন উৎকর্ষ খান্ডাল। তাঁর উদ্যোগেই ২৪ ফেব্রুয়ারি দার্জিলিং জেলার দাগাপুর শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই বাগান পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে রাজা চা বাগান-এর গেটে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সৌজন্যমূলক বৈঠকের পর কাজ শুরু হয়। দীর্ঘদিন বন্ধ থাকায় বাগানের রক্ষণাবেক্ষণে ঘাটতি তৈরি হয়েছিল। সেই কাজ একসঙ্গে মিলেই সামাল দেবেন শ্রমিকরা—এমনটাই জানানো হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাগান খোলায় খুশির হাওয়া শ্রমিক মহলে। শ্রমিক নেতা বাবলু মাঝি বলেন, “এই এক মাস খুব কষ্টে কেটেছে। আজ কাজ শুরু হওয়ায় আমাদের পরিবারগুলো আবার বাঁচার ভরসা পেল।” মালবাজার-এর রাজা চা বাগান ফের চালু হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন শ্রমিকরা—চা বাগানের চেনা ছন্দে ফিরছে তাদের নিত্য দিনের যাপন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: দুশ্চিন্তা ঘুচিয়ে ফের বাজল সাইরেন! প্রশাসনিক উদ্যোগে মালবাজারে খুলল বন্ধ চা বাগান, হাসি ফিরল শ্রমিক বস্তিতে
Next Article
advertisement
Abhishek Banerjee- Asit Mazumdar: ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
  • অসিত মজুমদার চুঁচুড়ার বিদায় বিধায়ক। তাঁকে দল এবার টিকিট দেয়নি।

  • অভিষেকের ফোনে মান ভাঙল অসিতের!

  • কাল থেকে দেবাংশুর হয়ে প্রচারে ঝাঁপাবেন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement