advertisement

Jalpaiguri News: মাঝরাতে রিসোর্টের দরজায় কড়া নাড়া গজরাজের! লাটাগুড়িতে হাড়হিম করা ঘটনা, ভাইরাল শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ

Last Updated:

Jalpaiguri News: লাটাগুড়ির এক রিসোর্টে গভীর রাতে এক হাতি ঢুকে যায়। গজরাজের দরজা ঠকঠক করার সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ভাইরাল হয়ে পড়ে।

রিসোর্টে হাতি
রিসোর্টে হাতি
জলপাইগুড়ি, সুরজিৎ দে: মাঝরাতে দরজার কড়া নাড়ছে কে? বোঝা মাত্রই স্তব্ধ সকলে। ডুয়ার্সের লাটাগুড়িতে মাঝরাতে চাঞ্চল্য ছড়াল এক দলছুট গজরাজের হানায়। একটি বেসরকারি রিসোর্টে হঠাৎ করেই ঢুকে পড়ে ওই হাতি, আর তার দাপাদাপির দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা রিসোর্ট চত্বরে হাতির উপস্থিতিতে আতঙ্ক ছড়ায় পর্যটক ও কর্মীদের মধ্যে। কেউ ঘর থেকে বের হননি, আবার কেউ জানলার ফাঁক দিয়ে নজর রেখেছেন পরিস্থিতির ওপর। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর মেলেনি।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, খাবারের সন্ধানে বা পথ ভুলে প্রায়ই জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়ে হাতির দল বা দলছুট গজরাজ। লাটাগুড়ি ও সংলগ্ন ডুয়ার্স অঞ্চলের বিভিন্ন রিসোর্টে এমন ঘটনা নতুন নয়। তাই আগাম সতর্কতা হিসেবে অনেক রিসোর্টেই রাখা হয় নিরাপত্তা ব্যবস্থা এবং বন দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই ঘটনার পরও রিসোর্ট কর্তৃপক্ষ পর্যটকদের আশ্বস্ত করেছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বরং প্রকৃতির এত কাছাকাছি থাকার অভিজ্ঞতাই ডুয়ার্স ভ্রমণের অন্যতম আকর্ষণ—তবে সেইসঙ্গে সচেতনতা ও সতর্কতা বজায় রাখাও সমান জরুরি। জঙ্গলের বাসিন্দাদের এই হঠাৎ আগমনে মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সহাবস্থানের বাস্তব ছবিটাই যেন আরও একবার সামনে এল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: মাঝরাতে রিসোর্টের দরজায় কড়া নাড়া গজরাজের! লাটাগুড়িতে হাড়হিম করা ঘটনা, ভাইরাল শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement