Rahul Arunoday Banerjee: 'শুটিংয়ের ফুটেজ আমরা পেয়েছি...' রাহুলের শেষ মুহূর্তের ছবি পুলিশের হাতে! কী জানালেন এসপি? আসলে কী হয়েছিল?
- Written by:Sujit Bhowmik
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
রাহুলের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা টলিউড। সোমবার সকালে বিজয়গড়ে তাঁর বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন প্রসেনজিত চট্টোপাধ্যায়। শোকে বিহ্বল প্রসেনজিত কোনও কথা না বলে, হাত জোড় করে নীরবে গাড়িতে উঠে যান।
দিঘাঃ প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন তালসারির সমুদ্রে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র ৪৩ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পূর্ব মেদিনীপুরের এসপি অংশুমান সাহা জানাচ্ছেন ‘একটি ইউডি কেস স্টার্ট হয়েছে দীঘা থানায়। প্রাথমিক পুলিশের ইনকোয়ারি হয়েছে। বেশ কয়েকজনের প্রাথমিক স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। বাকি যা সাহায্য লাগবে ওড়িশা পুলিশকে জানানো হয়েছে। পোস্টমর্টেমে রিপোর্টের ভিত্তিতে যা যা করণীয় করব। শুটিংয়ের ফুটেজ আমরা পেয়েছি। পরবর্তী পদক্ষেপ আমরা জানিয়ে দেব। দীঘা সীমানা থেকে তিন চার কিলোমিটার ভেতরে শুটিং স্পট। সাধারণত ডিস্ট্রিক্ট পুলিশের কাছে ইনফরমেশন থাকে। তবে এই ঘটনার কোন ইনফরমেশন ছিল না।‘
তালসারি ও দীঘা পুলিশের যৌথ তদন্তে জানা গিয়েছে, বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ হাঁটু সমান জলে নাচের দৃশ্যের শ্যুটিং চলছিল। সেই সময় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী শ্বেতা মিশ্র আচমকাই একটি গভীর গর্তে পড়ে যান। দ্রুত তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, শ্যুটিংয়ের জন্য কোনওরকম প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি, এমনকি স্থানীয় থানাকেও বিষয়টি জানানো হয়নি। ইতিমধ্যেই এই ঘটনায় আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে। তালসারি পুলিশ দিঘা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2026 1:20 PM IST










