Jalpaiguri News: কংক্রিটের যুগে সবুজে মুড়বে জলপাইগুড়ি! গ্রিন করিডর গড়ার লক্ষ্যে ‘Women for Trees’, খরচ ধরা হয়েছে প্রায় ৫৪ লক্ষ
- Reported by:SUROJIT DEY
- Published by:Sneha Paul
Last Updated:
Jalpaiguri News: জলপাইগুড়ি শহরের হারিয়ে যাওয়া সবুজ ফিরিয়ে আনতে পৌরসভার নয়া প্রকল্প 'Women for Trees'। নয়া প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৫৪ লক্ষ টাকা। অভিনব এই উদ্যোগে স্থানীয়রা খুশি।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ দালান-কোঠার ভিড়ে শহরের সবুজ যখন ক্রমশ হারিয়ে যাচ্ছে, তখন সেই হারিয়ে যাওয়া সবুজ ফেরাতে উদ্যোগী হল জলপাইগুড়ি পৌরসভা। ‘গ্রিন করিডর’ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে ‘Women for Trees’ নামে এক বিশেষ প্রকল্প। এই উদ্যোগের মূল চালিকাশক্তি হলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড জুড়ে পরিকল্পিত বৃক্ষরোপণ ও দীর্ঘমেয়াদি পরিচর্যার কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে প্রায় ৫৪ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। এর আওতায় প্রায় ২ হাজার চারাগাছ রোপণ করা হবে, স্বনির্ভর গোষ্ঠীর ১৮২ জন মহিলার হাতে এর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কাঁথির মেয়ের তাক লাগানো প্রতিভা! হাতে আঁকা ছবি যেন প্রিন্ট করা ফটো, রং-তুলির জাদুতে মুগ্ধ সকলে
প্রত্যেক মহিলাকে ১০টি করে গাছ দত্তক নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র গাছ লাগানোতেই থেমে নেই উদ্যোগ। সন্তানসম যত্নে চারাগাছগুলির পরিচর্যা করছেন মহিলারা। পরিকল্পনা মাফিক নিয়মিত জল দেওয়া, প্রয়োজনমতো সার প্রয়োগ এবং গাছের সার্বিক দেখভাল করা হচ্ছে। ফলে ধীরে ধীরে সবুজে মুড়তে শুরু করেছে শহরের বিভিন্ন ওয়ার্ড।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিনব এই উদ্যোগে স্থানীয়রাও খুশি। তাঁদের মতে, এই প্রকল্প একদিকে যেমন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, তেমনই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সহায়তা ও সামাজিক স্বীকৃতিও দিচ্ছে। পরিবেশ ও নারীশক্তির এই যুগলবন্দি ভবিষ্যতে জলপাইগুড়িকে একটি আদর্শ সবুজ শহর হিসেবে গড়ে তুলতে পারে।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Feb 12, 2026 3:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: কংক্রিটের যুগে সবুজে মুড়বে জলপাইগুড়ি! গ্রিন করিডর গড়ার লক্ষ্যে ‘Women for Trees’, খরচ ধরা হয়েছে প্রায় ৫৪ লক্ষ








