advertisement

Sanju Samson : তৃতীয় ওভারের দ্বিতীয় বল...! হ্যারি ব্রুক বাচ্চাদের মতো যে ভুলটা করলেন, ইংরেজদের মাশুল গুনতে হল বিশ্বকাপে

Last Updated:

Sanju Samson : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে সঞ্জু স্যামসনকে জীবনদান হ্যারি ব্রুকের। ভারতের কাছে সেই ভুলের জন্যই হারল ইংল্যান্ড।

ক্যাচ মিস ব্রুকের।
ক্যাচ মিস ব্রুকের।
মুম্বই : ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের একটা ভুল। তাতেই ইংরেজদের বিশ্বকাপ অভিযান শেষ!
ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসনকে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে জীবনদান করলেন ব্রুক। এর পর সেই স্যামসন ম্যাচ ইংরেজদের হাত থেকে ছিনিয়ে নিলেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ মার্চ) ভারত ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচে ভারতের ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে (জোফরা আর্চারের ওভার) ব্রুক একটি সহজ ক্যাচ ফেলেন। তখন স্যামসনের স্কোর ছিল ৭ বলে ১৫ রান।
advertisement
চতুর্থ বলেই আর্চারকে ছক্কা মারেন সঞ্জু। তার পর ওভারের শেষ বলে চার রান মারেন। টি২০ বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাটিং করে। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
advertisement
ভারতের ওপেনার সঞ্জু স্যামসন তারঁ ইনিংস শুরু করেন আর্চারের বিরুদ্ধে চার রান দিয়ে। দ্বিতীয় ওভার বোলিং করছিলেন জ্যাকস, তিনি অভিষেক শর্মাকে ষষ্ঠ বলেই আউট করতে সক্ষম হন। ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে বিশ্বের নম্বর ওয়ান টি-২০ ব্যাটসম্যান অভিষেক ফিল সল্টের হাতে ক্যাচ দেন। তিনি মাত্র ৭ বলে ৯ রান করতে সক্ষম হন।
advertisement
এবার বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সুপার এইট ম্যাচে হাফ সেঞ্চুরি করেন অভিষেক শর্মা। গ্রুপ স্টেজে তিনি ধারাবাহিকভাবে তিনটি শূন্য রান করেন। ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১০ রানের ইনিংস খেলেন। ওদিকে, সঞ্জু স্যামসন ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় খেলা ম্যাচে তিনি ৫০ বলে ৯৭ রান করেছিলেন।
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত! খোঁচা খাওয়া টিম ইন্ডিয়া কতটা ভয়ঙ্কর, বুঝল ইংল্যান্ড
সেই ম্যাচে স্যামসন ১২টি চার এবং ৪টি ছক্কা হাঁকিয়ে ১৯.২ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে ভারতীয় দলকে সাহায্য করেছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sanju Samson : তৃতীয় ওভারের দ্বিতীয় বল...! হ্যারি ব্রুক বাচ্চাদের মতো যে ভুলটা করলেন, ইংরেজদের মাশুল গুনতে হল বিশ্বকাপে
Next Article
advertisement
Probashe Ghorkonna YouTuber Criticized: সব কিছু দেখাতে দেখাতে শেষ পর্যন্ত শাশুড়ির মৃত্যুতেও vlog? প্রবল ট্রোল হলেন প্রবাসে ঘরকন্না খ্যাত ইউটিউবার মহুয়া
সব দেখাতে দেখাতে শেষ পর্যন্ত শাশুড়ির মৃত্যুতেও vlog?ট্রোল হলেন প্রবাসে ঘরকন্নার মহুয়া
  • ক্যালিফর্নিয়া-বাসী জনপ্রিয় ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায় খুবই বিখ্যাত

  • কয়েকদিন আগে মহুয়ায় শাশুড়ির মৃত্যু, সেই ভিডিও শ্যুট করে Vlog করেন তিনি

  • শুরু হয় নিন্দার ঝড়, কমেন্ট উঠে আসে নানা কটূক্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement