advertisement

Jalpaiguri News: আলুর লোভে সোজা লোকালয়ে হাজির! জলপাইগুড়ির গ্রামে হাতির দলের হানা, এলাকা জুড়ে আতঙ্কের আবহ

Last Updated:

Jalpaiguri News: বন দফতর সূত্রে জানা গিয়েছে, আলুর লোভে হাতির দলটি লোকালয়ে ঢুকে পড়েছে। প্রায় ১৫টি হাতির সেই দলে বেশ কয়েকটি শাবকও রয়েছে।

গ্রামে হাতির দল
গ্রামে হাতির দল
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ ফের লোকালয়ে হাতির হানা। এবার আলুর লোভে লোকালয়ে প্রবেশ করল গজরাজের দল। প্রায় ১৫টি হাতির একটি দল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ডুডুয়া নদী পেরিয়ে ধূপগুড়ি ও ফালাকাটা সীমানা পেরিয়ে বালা সুন্দর গ্রামে আশ্রয় নিয়েছে। হাতির হানার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ। ঘটনাস্থলে হাজির হয়েছেন বনকর্মীরা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, আলুর লোভে হাতির দলটি লোকালয়ে ঢুকে পড়েছে। প্রায় ১৫টি হাতির সেই দলে বেশ কয়েকটি শাবকও রয়েছে। সকাল থেকে হাতির দলটিকে কখনও ধূপগুড়ির ডুডুয়া নদীর ধারে, কখনও আবার বালা সুন্দর গ্রামের আলুর ক্ষেতে দেখতে পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতদলের হানা! জানলার রড ভেঙে ডাকাতির চেষ্টা, পিংলায় চাঞ্চল্য
লোকালয়ে এভাবে হাতি চলে আসার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছেন বন দফতরের কর্মীরা। তাঁরা নজরদারি চালাচ্ছেন। সন্ধ্যার পর হাতিগুলিকে ফের জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হবে বলে সূত্রের খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, খাবারের লোভে লোকালয়ে হাতি চলে আসার ঘটনা এই প্রথম নয়। বিগত কয়েক মাসে বহুবার রাজ্যের একাধিক প্রান্তে এই ছবি দেখা গিয়েছে। এবার ঘটনাস্থল জলপাইগুড়ির ধূপগুড়ি। আলুর লোভে প্রায় ১৫টি হাতির একটি দল বালা সুন্দর গ্রামে আশ্রয় নিয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের আবহ তৈরি হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: আলুর লোভে সোজা লোকালয়ে হাজির! জলপাইগুড়ির গ্রামে হাতির দলের হানা, এলাকা জুড়ে আতঙ্কের আবহ
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement