advertisement

Jalpaiguri News: কাজে যাওয়ার পথে লরির ধাক্কায় ছিটকে পড়লেন ৩ মহিলা শ্রমিক, প্রতিবাদে স্তব্ধ এশিয়ান হাইওয়ে! পুলিশকে ঘিরে বিক্ষোভ বানারহাটে

Last Updated:

Jalpaiguri News: সাত সকালে পথ দুর্ঘটনার প্রতিবাদে অবরোধে উত্তাল হয়ে উঠল গয়েরকাটা। এদিন ভোরে কয়েকজন মহিলা চা শ্রমিক কাজে যোগ দিতে বাগানের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতির লরি পিছন দিক থেকে ধাক্কা মারে তাঁদের।

দুর্ঘটনার পর রাস্তায় স্থানীয়দের প্রতিবাদ
দুর্ঘটনার পর রাস্তায় স্থানীয়দের প্রতিবাদ
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরী: সাত সকালে পথ দুর্ঘটনার প্রতিবাদে অবরোধে উত্তাল হয়ে উঠল গয়েরকাটা। শনিবার সকালে এশিয়ান হাইওয়ে ৪৮-এ দুর্ঘটনায় ৩ মহিলা চা শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সড়ক অবরোধ করে বিক্ষোভ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে কয়েকজন মহিলা চা শ্রমিক কাজে যোগ দিতে বাগানের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতির লরি পিছন দিক থেকে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই তিনজন মহিলা চা শ্রমিক রাস্তায় লুটিয়ে পড়েন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে গয়েরকাটা থেকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ডাল-ভাতের চিন্তায় মাঝরাস্তায় রণংদেহি মেজাজে মহিলারা, রান্নার গ্যাস নিয়ে পুরুলিয়ায় হাহাকার চরমে! তুলকালাম কাণ্ড
তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ চা শ্রমিক ও এলাকাবাসী ধূপগুড়ি থেকে বিরপাড়া গামী এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ চলতে থাকায় গয়েরকাটা চা বাগান সংলগ্ন হাইওয়ে জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: খাকি উর্দির আড়ালে মানবিকতার আসল রূপ দেখল পুরুলিয়া, দায়িত্ব নিয়ে ভবঘুরে মহিলার আশ্রয় খুঁজে দিল পুলিশ! দেখে ধন্য ধন্য করছে স্থানীয়রা
ঘটনাস্থলে পৌঁছন বিন্নাগুড়ি ফাঁড়ির ওসি ও পুলিশ বাহিনী। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এলাকায় বারবার পথদুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপের দাবি তোলেন। পুলিশ প্রশাসন বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: কাজে যাওয়ার পথে লরির ধাক্কায় ছিটকে পড়লেন ৩ মহিলা শ্রমিক, প্রতিবাদে স্তব্ধ এশিয়ান হাইওয়ে! পুলিশকে ঘিরে বিক্ষোভ বানারহাটে
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement