advertisement

Agriculture News: গতে বাঁধা চাষে ইতি! পদ্ধতি বদলাতেই কেল্লাফতে! এবার বাদাম চাষে বিপুল লাভের মুখ দেখছেন জলপাইগুড়ির চাষিরা

Last Updated:

Jalpaiguri Agriculture News: প্রথাগত চাষে লাভের অঙ্ক কমছে। তাই বিকল্প হিসেবে জলপাইগুড়ির চাষিরা বেছে নিয়েছেন বাদাম চাষ। সামান্য পদ্ধতি বদল আর আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে ঘরে আসছে বিপুল মুনাফা। উত্তরবঙ্গের কৃষিচিত্রে নতুন দিশা দেখাচ্ছে এই উদ্যোগ।

+
বাদাম

বাদাম চাষ 

জলপাইগুড়ি, সুরজিৎ দে: গতে বাঁধা চাষ আর নয়, বৈজ্ঞানিক পদ্ধতিতেই লাভ! জলপাইগুড়িতে বাদাম চাষে নতুন দিশা। গতে বাঁধা চাষের ধারা ছেড়ে এবার লাভের মুখ দেখছেন জলপাইগুড়ির কৃষকেরা। দীর্ঘদিন ধরেই নদীর চর থেকে শুরু করে গ্রামীণ মাঠে বাদাম চাষ হয়ে এলেও, শুধুমাত্র বেশি সার দিলেই ফলন বাড়বে—এই ভ্রান্ত ধারণা থেকেই বহু কৃষক কাঙ্ক্ষিত সাফল্য পাননি। তবে সেই ধারণার অবসান ঘটাচ্ছেন কৃষি বিজ্ঞানীরাই।
কৃষি বিজ্ঞানীদের মতে, বাদাম চাষে সাফল্যের মূল চাবিকাঠি হল সঠিক পদ্ধতি ও বৈজ্ঞানিক জ্ঞান। সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানকার বিজ্ঞানীরা বাদাম চাষে আগ্রহী কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। মাটি পরীক্ষা থেকে শুরু করে বীজ নির্বাচন, সার প্রয়োগের সঠিক মাত্রা ও আধুনিক চাষ পদ্ধতি—সবকিছু নিয়েই দেওয়া হচ্ছে স্পষ্ট ধারণা।
advertisement
advertisement
প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের কথায় উঠে আসছে বদলের ছবি। আগে অতিরিক্ত সার ও খরচ করেও আশানুরূপ ফলন মিলত না। এখন খরচ কমেছে, ফলন বেড়েছে, আর বাজারে বিক্রি করেও মিলছে ভাল দাম। ফলে স্বাভাবিকভাবেই কৃষকদের মুখে ফিরছে হাসি। জানা গিয়েছে, বর্তমানে জলপাইগুড়ি জেলায় প্রায় ৪০০ হেক্টর জমিতে বাদাম চাষ হচ্ছে। এর মধ্যে প্রায় ১০০ হেক্টর জমি বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে, যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত মানের বাদাম চাষের সম্ভাবনা সবচেয়ে বেশি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি বিজ্ঞানীদের মতে, লাল ও সাদা—দুই ধরনের বাদামেরই আলাদা গুরুত্ব রয়েছে। তবে সাদা বাদাম চাষে ফলন তুলনামূলক বেশি এবং প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও বাজারদর ভাল। বাদাম চাষে আগ্রহী কৃষকেরা রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে এই বিশেষ প্রশিক্ষণ নিতে পারেন। সঠিক জ্ঞান, পরিকল্পনা ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বাদাম চাষ যে গ্রামীণ অর্থনীতিতে নতুন আশার আলো জ্বালাচ্ছে, তা আজ জলপাইগুড়ির মাঠেই চোখে পড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: গতে বাঁধা চাষে ইতি! পদ্ধতি বদলাতেই কেল্লাফতে! এবার বাদাম চাষে বিপুল লাভের মুখ দেখছেন জলপাইগুড়ির চাষিরা
Next Article
advertisement
Kanpur Lamborghini Crash: কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ডে নাটকীয় মোড় ! গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন তামাক ব্যবসায়ীর ছেলে শিবম
কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ডে নাটকীয় মোড় ! গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন শিবম
  • কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ডে নাটকীয় মোড়!

  • গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন

  • জামিন পেলেন অভিযুক্ত তামাক ব্যবসায়ীর ছেলে শিবম মিশ্র

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement