Iran-Israel War: ৪৮ ঘণ্টা যোগাযোগ নেই, ইরানে আটকে বসিরহাটের একই পরিবারের ৫ সদস্য! বাড়ছে উদ্বেগ
- Published by:Salmali Das
- local18
Last Updated:
Iran-Israel War: বসিরহাটের মাঠপাড়া এলাকায় গাজি পরিবার এখন চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। প্রায় আট বছর আগে পড়াশোনার জন্য ইরানে পাড়ি দেন আমির হোসেন গাজি। বর্তমানে তিনি তাঁর স্ত্রী ঊষা পারভীন ও দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে সেখানেই স্থায়ীভাবে থাকছেন। পড়াশোনা শেষ করার পর তাঁরা শিক্ষকতার সঙ্গেও যুক্ত হয়েছেন।
বসিরহাট, অনুপম সাহা: বসিরহাটের মাঠপাড়া এলাকায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে গাজি পরিবার। আট বছর আগে পড়াশোনার উদ্দেশ্যে ইরান-এ গিয়েছিলেন আমির হোসেন গাজি। বর্তমানে তিনি তাঁর স্ত্রী ঊষা পারভীন ও দুই পুত্র এবং এক কন্যাকে নিয়ে সেখানেই বসবাস করছেন। পড়াশোনা শেষ করে শিক্ষকতার সঙ্গেও যুক্ত হয়েছেন তাঁরা।
কিন্তু গত ৪৮ ঘণ্টা ধরে তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। বৃদ্ধা মায়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল দুই দিন আগে। তখন আমির জানিয়েছিলেন, সেখানে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এরপর থেকেই ফোনে আর যোগাযোগ সম্ভব হয়নি। পরিবারের দাবি, ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় খবর পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ চূড়ান্ত ভোটার তালিকায় কাঁচি পঞ্চায়েত সদস্যের নাম, ময়নাগুড়িতে নতুন বিতর্ক
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইরানের পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। একাধিক দেশ জড়িয়ে পড়েছে সংঘাতে, মিসাইল হামলার খবরও ছড়িয়েছে। পাশাপাশি আয়াতুল্লাহ খামেনি-কে ঘিরে নানা জল্পনাও ছড়িয়েছে, যদিও তার সত্যতা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছে এবং প্রয়োজন হলে দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে। বসিরহাট-এ থাকা আমিরের পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। বৃদ্ধা মা-সহ প্রায় ১৫ জন সদস্য এখন শুধু নিরাপদে প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 01, 2026 5:13 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Iran-Israel War: ৪৮ ঘণ্টা যোগাযোগ নেই, ইরানে আটকে বসিরহাটের একই পরিবারের ৫ সদস্য! বাড়ছে উদ্বেগ







