advertisement

SIR in Bengal: চূড়ান্ত ভোটার তালিকায় কাঁচি পঞ্চায়েত সদস্যের নাম, ময়নাগুড়িতে নতুন বিতর্ক

Last Updated:

SIR in Bengal: জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্য সুবোধ দাসের নামই তালিকা থেকে বাদ পড়েছে। সংশোধিত তালিকায় দেখা যাচ্ছে, পরিবারের অন্যদের নাম থাকলেও তাঁর নামের পাশে ‘ডিলিটেড’ লেখা রয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকায় কাঁচি পঞ্চায়েত সদস্যের নাম
চূড়ান্ত ভোটার তালিকায় কাঁচি পঞ্চায়েত সদস্যের নাম
শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্ক সামনে এল। পঞ্চায়েত সমিতির সদস্য সুবোধ দাসের নামেই পড়েছে কাঁচি। সংশোধিত তালিকায় দেখা যাচ্ছে, পরিবারের অন্য সদস্যদের নাম থাকলেও তাঁর নামের পাশে লেখা রয়েছে ‘ডিলিটেড’।
আরও পড়ুনঃ বাংলায় SSC গ্রুপ সি-র পরীক্ষায় ভিনরাজ্যের চাকরিপ্রার্থীদের ভিড়, বিশৃঙ্খলা এড়াতে কড়া নজরদারি কমিশনের
ময়নাগুড়ি ব্লকের দোমোহনী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুবোধবাবুর দাবি, তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল এবং তিনি সমস্ত প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়েছিলেন। তবুও কেন তাঁর নাম বাদ গেল, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু তিনিই নন, তাঁর গ্রামের আরও অন্তত ১৪ জনের নাম একইভাবে বাদ পড়েছে বলেও অভিযোগ। ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন সুবোধ দাস ও স্থানীয়রা।
advertisement
advertisement
অন‍্যদিকে, ক্যানিংয়ের মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রাধারানী দে-র জীবনে নতুন দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে ভোটার তালিকা প্রকাশের পর। শনিবার প্রকাশিত সংশোধিত ভোটার তালিকায় দেখা যায়, তাঁর স্বামী ও দুই সন্তানের নাম থাকলেও তালিকা থেকে বাদ পড়েছে রাধারানীর নিজের নাম। এই ঘটনায় চরম উদ্বেগে দিন কাটছে তাঁর।
advertisement
রাধারানীর দাবি, ২০০২ সাল থেকেই ভোটার তালিকা নিয়ে সমস্যা চলছে। সেই সময় ভাই-বোনদের নাম তালিকায় থাকলেও তাঁর নাম ওঠেনি। পরে শুনানিতে ডাকা হলে তিনি প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেন এবং আশ্বাস পান যে সমস্যার সমাধান হবে। কিন্তু সদ্য প্রকাশিত খসড়া তালিকায় আবারও তাঁর নাম ‘ডিলিট’ দেখানো হয়েছে, যা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR in Bengal: চূড়ান্ত ভোটার তালিকায় কাঁচি পঞ্চায়েত সদস্যের নাম, ময়নাগুড়িতে নতুন বিতর্ক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement