advertisement

Howrah News: বাসের নীচে পড়ে আছে আস্ত বাইক, রক্তে ভাসছে যুবক! হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনায় আঁতকে উঠল গোটা এলাকা

Last Updated:

Howrah News: ভয়াবহ দুর্ঘটনা ঘটল হাওড়ার আমতায়। বাসের সঙ্গে বাইকের ধাক্কা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক চালক।

বাসের চাকায় বাইক আরোহী
বাসের চাকায় বাইক আরোহী
হাওড়া, রাকেশ মাইতি: আবার ভয়ঙ্কর দুর্ঘটনা। বাসের সামনের চাকায় পড়ে বাইক, আরোহী মাঝ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে। বৃহস্পতিবার ভয়ানক চিত্র হাওড়ার রানিহাটি আমতা রোডের পাঁচলায়। ফাঁকা রাস্তায় বাস ও বাইকে দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাইক আরোহী। দুর্ঘটনায় বাইক থেকে রাস্তার উপর ছিটকে পড়ে আরোহী, মাথায় গুরুতর চোখ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভয়ংকর দুর্ঘটনা রানিহাটি আমতা রোডে। রানিহাটির দিক থেকে আসা বাইকে পিছন দিক থেকে বাসের ধাক্কা। ঘটনাটি ঘটে হাওড়া আমতা রাজ্য সড়কের সাত ভাই বাঁধ সংলগ্ন এলাকায়।
জানা যায়, অন্যান্য দিনের মত সকালে বাড়ি থেকে পোশাক হাটে বেড়িয়ে ছিলেন ৫৫ বছর বয়সী কমল বাগ। কাজ সেরে বাড়ি ফেরার পথেই বাসের সঙ্গে দুর্ঘটনা। দেখা যায় বাসের সামনের চাকার সামনে পড়ে বাইকটি, তা থেকে কিছুটা দূরত্বে মাঝ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ব্যক্তি। মাথার হেলমেট ভেঙে খন্ডখন্ড, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বাইক আরোহীকে উদ্ধার করে গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর মাথায় চোট, সেখান থেকে পিজি ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির বাড়ি আমতা মল্লগ্রাম। দুর্ঘটনা ঘটে আমতা সাঁকরাইল ৭৭ নম্বর বাসের সঙ্গে।
advertisement
advertisement
এদিকে, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলে দুই বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু! বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা অন্য একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। চন্ডীপুরের শ্রীকৃষ্ণপুরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বাইকটি দিঘার দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনার পরপরই যান চলাচলে ব্যাঘাত ঘটে। ঘটনাস্থলে চন্ডীপুর থানার পুলিশ। দুই বাইক আরোহীর মধ্যে একজনের দেহের থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। রাস্তার উপর একপাশে দেহ এবং অন্যপাশে মুন্ডু গড়াগড়ি খাচ্ছে! মর্মান্তিক দৃশ্য দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Howrah News: বাসের নীচে পড়ে আছে আস্ত বাইক, রক্তে ভাসছে যুবক! হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনায় আঁতকে উঠল গোটা এলাকা
Next Article
advertisement
Supplementary Voter List: ২৫ লক্ষ নামের নিষ্পত্তি! শুক্রবারই প্রকাশ পেতে পারে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা?
২৫ লক্ষ নামের নিষ্পত্তি! শুক্রবারই প্রকাশ পেতে পারে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা?
  • শুক্রবারই প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন

  • বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৫ লক্ষ ৩৪ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে

  • রাজ্যের সাত হাজারেরও বেশি বুথ থেকে সংশোধিত তালিকা পৌঁছেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement