advertisement

Lakshmi Bhandar: পদবি জটে ভাতা বন্ধ! লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে যুবসাথীর দ্বারস্থ এমএ পাশ গৃহবধূ

Last Updated:

Lakshmi Bhandar: বিয়ের পর পদবি বদলের জেরে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা না পাওয়ার অভিযোগে এবার যুবসাথী প্রকল্পে আবেদন করলেন এক যুবতী। এমএ পাশ তানিয়া নিজেই নিশ্চিত নন, এই প্রকল্পের ভাতাও তিনি আদৌ পাবেন কি না। বাঙালি মেয়েদের ক্ষেত্রে বিয়ের পর পদবি পরিবর্তন হওয়া স্বাভাবিক বিষয় হলেও, এই পরিবর্তন ঘিরেই প্রশাসনিক জটিলতায় বহু আবেদন আটকে যাচ্ছে।

News18
News18
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: বিয়ের পর পদবি বদল, লক্ষ্মীর ভান্ডার মেলেনি,তাই যুবসাথী প্রকল্পে আবেদন যুবতীর। যুবসাথীর ভাতাও মিলবে কিনা নিশ্চিত নন।এম এ পাশ তানিয়ার। বাঙালি মেয়েদের বিয়ের পর পদবি পরিবর্তন হয়। এসআইআর শুনানি এমন অনেককে ডাকা হয়েছে যাদের বাপের বাড়ির পদবি বিয়ের পর পরিবর্তন হয়ে শ্বশুর বাড়ির পদবি হয়েছে। যা নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর।
এবার পদবি পরিবর্তনে লক্ষ্মীর ভান্ডারের আবেদন গ্রাহ্য হয়নি বলে দাবী করলেন চুঁচুড়ার এক যুবতী গৃহবধুর। হুগলি মসহীন কলেজের স্নাতক বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছেন তানিয়া মন্ডল।বিয়ের পর তার পদবি হয় তানিয়া মন্ডল দাস। মাধ্যমিক এডমিট ভোটার কার্ডে মন্ডল পদবি থাকলেও আধার প্যান,ব্যাঙ্কের পাশবই,বিবাহের শংসাপত্রে দাস পদবি জুরে যাওয়ায় লক্ষ্মীর ভান্ডারের আবেদন গ্রাহ্য হয়নি তাঁর। আগে দুবার লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন কিন্তু পাননি। তাই এবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করছেন।তাতেও সন্দেহ পদবি জটে প্রকল্পের সুবিধা পাবেন কিনা।
advertisement
advertisement
তানিয়া বলেন, ’আমি এম এ পাশ করে বসে আছি।কোনও কাজ নেই। ভাতা ভাল কিন্তু একটা চাকরি হলে আরও ভাল হয়। কে অন্যের উপর নির্ভরশীল হতে চায়। চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু হয়নি। ফর্ম ফিলাপ করতে খরচ আছে।বছরে আঠেরো হাজার টাকা কিছুটা চোখে দেখা যাবে।’
advertisement
মহিলারা ২৫ বছর বয়স থেকেই লক্ষ্মীর ভান্ডার পেতে পারেন ৬০ বছর পর্যন্ত পাবেন। যুবসাথীর জন্য বয়স বাধা হয়েছে ২১-৪০ বছর।প্রকল্পের মেয়াদ পাঁচ বছর।তাই লক্ষ্মীর ভান্ডার পেলেই ভালো হত মত যুবতীর। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ বলেন,লক্ষ লক্ষ মহিলা পাচ্ছেন লক্মীর ভান্ডার উনি পাবেন না কেন? তার কাগজ পত্রে যা ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নেওয়া উচিত।কোনো অসুবিধা থাকলে আমাদের কাছে এলে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Lakshmi Bhandar: পদবি জটে ভাতা বন্ধ! লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে যুবসাথীর দ্বারস্থ এমএ পাশ গৃহবধূ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস ! উত্তরে ভারী বর্ষণ চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস ! উত্তরে ভারী বর্ষণ চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস !

  • উত্তরে ভারী বর্ষণ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement