advertisement

Herbal Color Making: কেমিক্যাল রঙ মেখে ত্বক, চুলের ক্ষতি করবেন না, রঙিন শাকসবজি দিয়ে বাড়িতেই বানান ভেষজ আবির, বসিরহাটের স্কুলে বিশেষ কর্মশালা

Last Updated:

Herbal Color Making Process: বাজারে বিক্রি হওয়া কেমিক্যাল আবিরে থাকে ক্ষতিকর উপাদান। তাই সবজি কিংবা প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই বানান ভেষজ আবির।

+
ভেষজ

ভেষজ আবির তৈরির কর্মশালা 

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: রঙিন শাকসবজি ও প্রাকৃতিক উপাদানে ভেষজ আবির তৈরি – সচেতনতার বার্তা বসিরহাটে। রঙের উৎসবের আনন্দকে নিরাপদ ও পরিবেশবান্ধব করে তুলতে বসিরহাটে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। কেমিক্যাল মেশানো আবিরের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং তার নিরাপদ বিকল্প তুলে ধরতেই ভেষজ আবির তৈরির হাতে-কলমে কর্মশালার আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শহীদ দীনেশ মজুমদার কেন্দ্র, বসিরহাট।
বসিরহাট ১নং ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের জিরাকপুর তরুণ সংঘ হাইস্কুলের ক্লাসরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় ছাত্র-ছাত্রীদের শেখানো হয় কীভাবে ফুল, গাজর, পালং শাক, হলুদ, বিট-সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সম্পূর্ণ ভেষজ আবির তৈরি করা যায়। শুধু প্রদর্শন নয়, নিজেরাই রঙ তৈরি করে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে পড়ুয়ারা।
আরও পড়ুনঃ স্কুলে শিশু সংসদ নির্বাচন! খেলনা বন্দুক হতে কেন্দ্রীয় বাহিনীর টহল, ব্যালটে ভোট দিয়ে গণতন্ত্রের পাঠ নিল খুদে ভোটাররা
বইয়ের বাইরেও যে বিজ্ঞানের বাস্তব প্রয়োগ রয়েছে, তা প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করে তারা। কর্মসূচির মূল লক্ষ্য ছিল, স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশবান্ধব উৎসবের বার্তা পৌঁছে দেওয়া। উপস্থিত বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানান, বাজারে বিক্রি হওয়া বহু আবিরে ক্ষতিকর রাসায়নিক ও ধাতব উপাদান থাকে, যা ত্বকের চর্মরোগ, চোখের জ্বালা, শ্বাসকষ্ট এমনকি দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণ হতে পারে। তার পরিবর্তে ভেষজ আবির সম্পূর্ণ নিরাপদ, সহজলভ্য উপাদানে তৈরি এবং পরিবেশের কোনও ক্ষতি করে না।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুল কর্তৃপক্ষও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, এমন কর্মশালা ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়ক। রঙিন শাকসবজি ও প্রাকৃতিক উপাদানে তৈরি ভেষজ আবিরের এই বার্তা যদি ঘরে ঘরে পৌঁছে যায়, তবে আগামী দিনে সুস্থ, নিরাপদ ও পরিবেশবান্ধব উৎসবই হয়ে উঠতে পারে নতুন স্বাভাবিকতা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Herbal Color Making: কেমিক্যাল রঙ মেখে ত্বক, চুলের ক্ষতি করবেন না, রঙিন শাকসবজি দিয়ে বাড়িতেই বানান ভেষজ আবির, বসিরহাটের স্কুলে বিশেষ কর্মশালা
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৩ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement