advertisement

HS Exam 2026: পরীক্ষার হল থেকে সোজা হাসপাতাল! বেডে বসেই বায়োলজি পরীক্ষা! কী ঘটল ছাত্রীর সঙ্গে? জানুন সত্যি

Last Updated:

HS Exam 2026: অসুস্থ শরীর বাধা হতে পারল না অদম্য জেদের কাছে। অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েও কেন্দ্রে বসে পরীক্ষা দিতে পারল না অনন্যা। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। আচমকাই শুরু হয় প্রবল শ্বাসকষ্ট।

কাটোয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
কাটোয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরী: অসুস্থ শরীর বাধা হতে পারল না অদম্য জেদের কাছে। উচ্চমাধ্যমিকের জীববিদ্যা (Biology) পরীক্ষা চলাকালীন আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়ে জ্ঞান হারায় কাটোয়া বালিকা বিদ্যালয়ের এক পরীক্ষার্থী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন কিছুটা সুস্থ হতেই ফের অসম্পূর্ণ পরীক্ষা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে ওই ছাত্রী। ছাত্রীর ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে হাসপাতালেই পরীক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা করল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম অনন্যা সাহা। তাঁর আসল বাড়ি কেতুগ্রামের চাকটা এলাকায়। তবে পড়াশোনার সুবিধার্থে সে বর্তমানে কাটোয়ার কাঠগোলা পাড়ায় একটি বাড়ি ভাড়া করে থাকে। এ বছর কাটোয়া বালিকা বিদ্যালয় থেকে সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছে। নিয়মমতো তার সিট পড়েছিল কাটোয়ার ভারতী ভবন স্কুলে। আজ শুক্রবার ছিল উচ্চমাধ্যমিকের বায়োলজি পরীক্ষা। অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছিল অনন্যা। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। আচমকাই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে ওই ছাত্রী। এই ঘটনায় মুহূর্তে তীব্র চাঞ্চল্য এবং উদ্বেগ ছড়িয়ে পড়ে পরীক্ষা কেন্দ্রে।
advertisement
আরও পড়ুনঃ ১ পয়সাও খরচ নেই, বাড়ির সব জবাগাছেই ফুটবে বড় মাপের হাজার হাজার ফুল, চোখ ফেরাতে পারবে না কেউ! মালি বলে দিলেন মোক্ষম কৌশল
তবে পরিস্থিতি বেগতিক বুঝে মুহূর্তমাত্র সময় নষ্ট করেননি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীরা। তড়িঘড়ি অনন্যাকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তৎপরতায় দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়। জরুরি ভিত্তিতে চিকিৎসা পাওয়ার পর বেশ কিছুক্ষণ বাদে তাঁর জ্ঞান ফেরে এবং সে কিছুটা সুস্থ বোধ করে। জ্ঞান ফেরার পরেই নিজের অসম্পূর্ণ পরীক্ষা শেষ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে অনন্যা। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন এবং তাঁকে পর্যবেক্ষণে রেখে পরীক্ষা দেওয়ার অনুমতি দেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দোলের ছুটিতে দক্ষিণ ভারত যেতে চান? হোলি স্পেশ্যাল ট্রেনে প্রচুর টিকিট, ডানকুনি-বোলপুর-মালদহে দাঁড়াবে ট্রেন! টাইমটেবিল দিল রেল
কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনোজ মিস্ত্রি বলেন, পরীক্ষা দিতে দিতেই ওই ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষক ও অবজারভারের সহযোগিতায় হাসপাতালে নিয়ে এসেছি। এখন ওই ছাত্রী মোটামুটি কিছুটা সুস্থ, হাসপাতাল থেকেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আপাতত অনন্যা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। তাঁর এই মনের জোরকে কুর্নিশ জানিয়েছেন হাসপাতাল ও স্কুলের সকলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
HS Exam 2026: পরীক্ষার হল থেকে সোজা হাসপাতাল! বেডে বসেই বায়োলজি পরীক্ষা! কী ঘটল ছাত্রীর সঙ্গে? জানুন সত্যি
Next Article
advertisement
Pakistan-Afghanistan War News: আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
  • কাবুলে ‘নরকযজ্ঞ’ !

  • আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের !

  • মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement