advertisement

Maheshtala Fire: গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া! মহেশতলার আবাসনের চারতলায় আগুন... ভয়াবহ কাণ্ড

Last Updated:

Maheshtala Fire: যে আবাসনটিতে আগুন লেগেছিল তার অনেকটাই ভস্মীভূত হয়েছে। বাসিন্দারা বাইরে থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর।

মহেশতলায় আগুন
মহেশতলায় আগুন
কলকাতা: ফের কলকাতায় আগুন। দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলার একটি আবাসনে চার তলায় আগুন লাগে রবিবার। প্রাথমিক পর্যায়ে আবাসনের আবাসিকরাই আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনাস্থলে রয়েছে দমকলের দুটি ইঞ্জিন।
মহেশতলার ইডেন সিটি আবাসনের E-4 টাওয়ারের ৪ তলায় আগুন লাগে। আতঙ্কে নীচে নেমে আসেন আবাসিকেরা। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় দমকল বাহিনী। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় আবাসনের E-4 টাওয়ারের ৪ তলা থেকে। অনেকগুলি ব্লক রয়েছে এই আবাসনে। যে টাওয়ারের আগুন লেগেছে সেখানে কালো দাগ পড়ে গিয়েছে। ঘটনাস্থলে আসেন সিএসসির কর্মীরা। আরোশনের যে টাওয়ারে আগুন লেগেছে সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। যে নির্দিষ্ট ফ্ল্যাটটিতে আগুন লেগেছিল তার অনেকটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগার সময় ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
advertisement
তবে এভাবে হঠাৎ আগুন লাগায় আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়। দ্রুত নিজেদের ফ্ল্যাট ছেড়ে নিচে নেমে আসেন তারা। দমকল সূত্রের খবর আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে অনুমান যে ফ্ল্যাটে আগুন লেগেছে সেখানকার বাসিন্দারা বাইরে থাকলেও সম্ভবত ঘরে রান্না করার সময় অসাবধানতার কারণেই আগুন লেগেছে বলেই অনুমান। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার কিংবা আরও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলেই খবর দমকল সূত্রে।
advertisement
সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ড হয় কলকাতার অভিজাত আবাসন ‘আরবানা কমপ্লেক্স’-এ ! ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২ টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ।  জানা যায়, আবাসনের 8 নম্বর টাওয়ারের ৫ তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে আবাসনের অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করে। পরবর্তীতে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Maheshtala Fire: গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া! মহেশতলার আবাসনের চারতলায় আগুন... ভয়াবহ কাণ্ড
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement