advertisement

Everester Samira Khan: এভারেস্ট জয় সেরে এবার একক সাইকেল যাত্রা! বিশেষ বার্তা নিয়ে মুর্শিদাবাদের বহরমপুরে অন্ধ্রপ্রদেশের লড়াকু কন্যা সামিরা

Last Updated:

Everester Samira Khan: মাউন্ট এভারেস্টের শিখর ছোঁয়ার পর এবার অজানাকে চেনার নেশায় সাইকেল নিয়ে পথে নেমেছেন অন্ধ্রপ্রদেশের সামিরা। তাঁর একক সাইকেল যাত্রার বিরতি ঘটল মুর্শিদাবাদের বহরমপুরে। সেখান থেকেই তিনি নারী শক্তি ও পরিবেশ নিয়ে শোনালেন তাঁর অভিজ্ঞতার কথা।

+
বহরমপুরে

বহরমপুরে সাইকেল নিয়ে সামিরা 

বহরমপুর, কৌশিক অধিকারী: অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সামিরা খান। সামিরার মিশন মাউন্ট এভারেস্ট জয়ের কাহিনি শুনল বহরমপুরের মেয়েরা। গত মার্চ মাস থেকে দেশ জুড়ে সাইকেল নিয়ে সামাজিক বার্তা দিচ্ছেন সামিরা। ইতিমধ্যেই বিভিন্ন দেশে সাইকেল নিয়ে গিয়েছেন তিনি।
আগামী দিনে ছাত্রীদের মধ্যে অদম্য সাহস ও আত্মবিশ্বাস জোগাতে এক অনন্য উদ্যোগ নিল বহরমপুর গার্লস কলেজ। কলেজের এনএসএস (NSS) ইউনিটের পক্ষ থেকে ‘মিশন মাউন্ট এভারেস্টঃ একক সাইকেল যাত্রার মাধ্যমে গ্রামীণ নারীশক্তির ক্ষমতায়ন’ শীর্ষক একটি বিশেষ অনুপ্রেরণামূলক করা হল ছাত্রীদের।
advertisement
advertisement
সমাজের প্রচলিত বেড়াজাল ভেঙে গল্প শোনালেন পর্বতারোহী সামিরা খান। চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে উঠে দাঁড়ানোর ভরসা দিলেন পর্বতারোহী সাইকেল তথা সাইকেল আরোহী সামিরা খান স্বপ্ন দেখালেন মেয়েরা পিছিয়ে নয়, আগামী দিনে এগিয়ে যেতে পারবে। মিশন মাউন্ট এভারেস্ট, গ্রামীণ মেয়েদের ক্ষমতায়ণ শীর্ষক ভারত জুড়ে একটি শক্তিশালী একক সাইকেলিং অভিযান শুরু করেছেন সামিরা খান। বহরমপুর গার্লস কলেজে এসে ছাত্রীদের সাহস যুগিয়ে গেলেন সামিরা খান। নিজেকে খুঁজে পাওয়ার সাহস যোগালেন। তিনি তাঁর অভিজ্ঞতার ঝুলিতে থাকা নানা রোমাঞ্চকর কাহিনী ছাত্রীদের সামনে তুলে ধরেন। বিশেষ করে একক সাইকেল আরোহী হিসেবে ভারত ভ্রমণের চ্যালেঞ্জ এবং মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন কীভাবে একজন সাধারণ মেয়ের জীবন বদলে দিতে পারে, সেই বার্তা তিনি ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কলেজের অমিয় রাও কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এনএসএস ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং কঠিন পরিস্থিতির মোকাবিলা করে মেয়েরা যাতে নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে পারে, সেই উদ্দেশ্যেই এই সভার আয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Everester Samira Khan: এভারেস্ট জয় সেরে এবার একক সাইকেল যাত্রা! বিশেষ বার্তা নিয়ে মুর্শিদাবাদের বহরমপুরে অন্ধ্রপ্রদেশের লড়াকু কন্যা সামিরা
Next Article
advertisement
বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ, আর কী কী আছে সফরসূচিতে? জানুন
বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ, আর কী কী আছে সফরসূচিতে? জানুন
  • বুধবার অমিত শাহ কলকাতা বিমানবন্দর হয়ে হেলিকপ্টারে নদিয়ার মায়াপুরে ইসকনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন. এবার তাঁর সফর রাজনৈতিক নয়, বরং ধর্মীয় কর্মসূচি কেন্দ্রিক. বিকেলে দিল্লি ফিরবেন. রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও মায়াপুরে উপস্থিত থাকবেন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement