advertisement

Birbhum News: সিউড়িতে লন্ডনের ছোঁয়া! নজরকাড়া ক্লক টাওয়ার ঘিরে একদিকে উন্মাদনা, অন্যদিকে বিতর্ক

Last Updated:

Birbhum News: রাজ্যের বিভিন্ন জায়গার পর এবার বীরভূমের সিউড়ি। জেলা সদরের ভোল বদলে বসানো হল লন্ডনের বিগ বেনের আদলে তৈরি ক্লক টাওয়ার। শহরের সৌন্দর্য বাড়লেও এই রাজকীয় স্থাপত্যের রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয়তা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

+
সিউড়ি

সিউড়ি ক্লক টাওয়ার

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের জেলা সদর সিউড়ির মুকুটে যুক্ত হল নতুন পালক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিউড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নবনির্মিত ক্লক টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হল। বহু প্রতীক্ষিত এই ঘড়ি মিনারটির উদ্বোধন করেন এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী।
সিউড়ি পৌরসভার দীর্ঘদিনের পরিকল্পনার ফসল এই ক্লক টাওয়ার। পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, স্থানীয় বিধায়কের অনুপ্রেরণায় এবং বিধায়ক তহবিল থেকে বরাদ্দ অর্থেই এই সুদৃশ্য টাওয়ারটি নির্মিত হয়েছে। তিনি আরও জানান, প্রাচীন শহর হওয়ায় উপযুক্ত জায়গার অভাব ছিল, যা আলোচনার মাধ্যমে বাসস্ট্যান্ড চত্বরে নির্বাচন করা হয়। নেতাজির মূর্তি স্থাপনের দিনেই এর উদ্বোধনের কথা থাকলেও কাজ শেষ করতে কিছুটা বিলম্ব হয়। একটি নিখুঁত এবং মানসম্পন্ন কাজ উপহার দেওয়ার লক্ষ্যেই সময় নিয়ে এটি তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
শহর সাজানোর এই উদ্যোগে খুশি সিউড়িবাসী। স্থানীয় বাসিন্দা প্রিয়নীল পাল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই ক্লক টাওয়ারের ফলে সিউড়ি শহরের আকর্ষণ ও সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বাইরে থেকে আসা পর্যটক বা সাধারণ মানুষের কাছে এটি একটি বিশেষ দর্শনীয় স্থান হয়ে উঠবে।” তবে সৌন্দর্যায়নের পাশাপাশি নাগরিক পরিষেবার উন্নতির দিকেও নজর দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, শহরের অভ্যন্তরীণ রাস্তাঘাটের সংস্কার এবং সামগ্রিক উন্নয়নের কাজ সমান্তরালভাবে চললে সিউড়িবাসী আরও উপকৃত হবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাসস্ট্যান্ডের মতো ব্যস্ত এলাকায় এই ক্লক টাওয়ার শুধু সময় দেখাবে না, বরং সিউড়ি শহরের আধুনিকায়নের প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকবে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, আগামী দিনেও শহরের সৌন্দর্যায়ন এবং পরিকাঠামো উন্নয়নের কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: সিউড়িতে লন্ডনের ছোঁয়া! নজরকাড়া ক্লক টাওয়ার ঘিরে একদিকে উন্মাদনা, অন্যদিকে বিতর্ক
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement