advertisement

East Medinipur News: মামার বাড়ি থেকে আর ফেরা হল না! মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ভাগ্নে, শোকাতুর পূর্ব মেদিনীপুর

Last Updated:

East Medinipur News: মামার বাড়িতে দোল উৎসবের আনন্দ সেরে বাড়ি ফিরছিলেন, কিন্তু পথেই ওত পেতে ছিল যম। পূর্ব মেদিনীপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাগ্নে। উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে।

দুর্ঘটনাগ্রস্ত  বাইক
দুর্ঘটনাগ্রস্ত  বাইক
সৈকত শী, তমলুক: মামার বাড়িতে এসেছিল ভাগ্নে। কিন্তু বাড়ি আর ফেরা হল না। বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। দোল উৎসবের আবহে আনন্দের বদলে বিষাদের মেঘ এসে ভেঙে পড়ল পরিবারের মাথায়। দোল উৎসব এর আগে তমলুক থানার অন্তর্গত কালিকাপুর গ্রামের কাছে গ্রামীণ সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক। মোটর সাইকেলে করে বাড়ি ফেরার সময়েই এই পথ দুর্ঘটনা ঘটে।
২ মার্চ বিকেলে আকস্মিক পথ দুর্ঘটনায় ভেঙে পড়ল পরিবার। সকালে মামাবাড়ি এসেছিল তমলুক থানার হরিদাসপুর টুলা গ্রামের বাসিন্দা কৌশিক পট্টনায়ক। নিজের মোটরসাইকেল নিয়েই তমলুক থানারই অন্তর্গত কালিকাপুর গ্রামে মামার বাড়িতে এসেছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর। বিকেলে মামাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে মামাবাড়ির অদূরেই পথ দুর্ঘটনায় প্রাণ হারায় কৌশিক।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “নিকাশী বাজার থেকে রাধামনি পর্যন্ত যাওয়া গ্রামীণ সড়কে কালিকাপুর এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে। রাধামনির দিক থেকে একটি দ্রুত গতিতে মেশিন ভ্যান আসছিল। অন্যদিকে নিকাশি বাজারের দিক থেকে ওই মোটরসাইকেল আরোহী যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও মেশিন ভ্যান মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় কৌশিক পট্টনায়কের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। ওই মৃতদেহ উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে জানা যায় মৃত কৌশিক পট্টনায়কের বয়স ৩৮। বাড়িতে স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে। দোল যাত্রার আগের দিন এই পথ দুর্ঘটনায় মামাবাড়ি কালিকাপুর গ্রাম-সহ কৌশিকের বাড়ি হরিদাসপুর টুলা এলাকায় নেমেছে শোকের ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: মামার বাড়ি থেকে আর ফেরা হল না! মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ভাগ্নে, শোকাতুর পূর্ব মেদিনীপুর
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement